Advertisement Banner

আলোচনা হয়নি, পিছু হটেছেন ট্রাম্প: ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আলোচনা হয়নি, পিছু হটেছেন ট্রাম্প: ইরান
ট্রাম্পের ইরান প্রশাসনের সঙ্গে আলোচনার দাবি নাকোচ করেছে ইরান। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার যে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা নাকচ করেছে ইরান। দেশটি বলছে, ট্রাম্প পিছু হটছেন।

ইরানি বার্তা সংস্থা ফার্স নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। সূত্রের দাবি, ট্রাম্প পিছু হটেছেন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে সংঘাতের একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে ‘অত্যন্ত ভালো ও ফলপ্রসূ’ আলোচনা করেছে। পাশাপাশি তিনি ইরানে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের হামলা স্থগিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, “ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।”

এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। এতে পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

এদিকে ইরাকে অবস্থিত ইরানি দূতাবাসও ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাস থেকে বলা হয়, ইরানের কঠোর হুমকির পর ট্রাম্প তার বাহিনীকে যেকোনো ধরনের আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত