Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে যেসব কারণে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২২
ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে যেসব কারণে

বর্তমানে বিনোদনের পাশাপাশি টাকা আয়ের অন্যতম এক মাধ্যম ইউটিউব। বিশ্বের লাখ লাখ মানুষ এই প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। তবে ইউটিউবে কাজ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা অমান্য করলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। এতে আপনার অর্থ আয়ের সুযোগও বন্ধ হয়ে যাবে।

Advertisement
Advertisement
Advertisement

চলুন দেখে নেওয়া যাক, যেসব কারণে ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে:

বারবার কপিরাইট লঙ্ঘন করে কন্টেন্ট আপলোড করলে কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হতে পারেন। তিনটি কপিরাইট স্ট্রাইক হলেই আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।

কমিউনিটি গাইডলাইন ভাঙবেন না। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভাঙলে করা কন্টেন্ট যেমন- হেট স্পিচ, হ্যারাসমেন্ট বা বিপজ্জনক চ্যালেঞ্জ পোস্ট করলে স্ট্রাইক খেতে হবে। বারবার এমন স্ট্রাইক পেলে চ্যানেল বন্ধ হবে।

Advertisement
Advertisement
Advertisement

ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন নীতিমালায় থাকা বিধিনিষেধ ভঙ্গ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। সাধারণত স্প্যাম, নগ্নতা ও যৌন উদ্দীপক কনটেন্ট, শিশুদের নিরাপত্তা হুমকিতে ফেলে এমন কনটেন্ট, হয়রানি ও সাইবার বুলিংয়ের কারণে মনিটাইজেশন নীতিমালা ভঙ্গ হতে পারে।

ভুল তথ্য এবং স্প্যাম কন্টেন্ট এড়িয়ে চলুন। প্রতারণামূলক বা ভুল তথ্য প্রচারকারী কন্টেন্ট আপলোড করলে ইউটিউব আপনার চ্যানেলকে ব্লক করতে পারে।

অনুপযুক্ত শব্দ ব্যবহারের কারণে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। অশালীন ও অশ্লীল শব্দ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

কনটেন্টে সহিংসতা থাকলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। তাই রক্তপাত, সহিংসতা ইত্যাদি ভিডিওতে প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে।

কনটেন্টে মাদক ও তামাক–সম্পর্কিত বিষয়বস্তু থাকলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। এ বিষয়বস্তুগুলো সমাজের জন্য ক্ষতিকর হওয়ায় ইউটিউবে এ ধরনের কনটেন্টের কারণে মনিটাইজেশন বন্ধের শঙ্কা রয়েছে।

অন্যের মতো দেখতে চ্যানেল তৈরি করবেন না। অন্যের চ্যানেলের সাথে মিলে যায় এমন চ্যানেল তৈরি করলেও ইউটিউব সেটি বন্ধ করে দিতে পারে।

কৃত্রিমভাবে ভিডিওর ভিউ বাড়ালে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে। পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য ডিভাইস থেকে নিয়মিত নিজেদের তৈরি ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার সময় বাড়ান অনেকেই। কিন্তু একই ডিভাইস থেকে একই চ্যানেলে বারবার ভিডিও দেখা হলে চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করা হয় না।

ইউটিউব আপনার আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলে এই নিয়মগুলো মেনে চলুন এবং সতর্ক থাকুন। নিজের চ্যানেল সুরক্ষিত রাখার জন্য নিয়মিত ইউটিউবের আপডেটেড পলিসি চেক করুন।

তথ্যসূত্র: সাপোর্ট ডট গুগল ডটকম, ইউটিউব ডটকম

বিষয়: বিজ্ঞান ও প্রযুক্তিপ্রবাসী বাংলাদেশিটিপস এন্ড ট্রিকস
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।