Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে যেসব খাবার

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫০
পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে যেসব খাবার

বিশ্বব্যাপী সন্তানহীন দম্পতির সংখ্যা ক্রমশ বাড়ছে। সমীক্ষায় দেখা গেছে, নারীদের তুলনায় দেড় শতাংশ বেশি বন্ধ্যাত্বের সমস্যা দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন ও ভুঁড়ি পুরুষের শুক্রাণুর কাউন্ট কমিয়ে দেয়। একইসঙ্গে ধূমপান, মদ্যপানসহ মাদকাসক্তির কারণে সন্তান উৎপাদনে সমস্যা সৃষ্টি হতে পারে। পাশাপাশি বেশ কিছু খাবার পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে দেয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ে -

বিশেষজ্ঞদের মতে, প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস শুক্রাণুর পরিমাণ কমানোর অন্যতম প্রধান কারণ। বেকন, সালামি, হটডগ, বার্গারসহ বিভিন্ন খাবারে এ ধরনের প্রসেসড মিট ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব পুরুষ সপ্তাহে ৩ বার বা তার বেশি প্রক্রিয়াজাত মাংস খায় তাদের তুলনায় যারা সপ্তাহে খুব কম পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খায় তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ২৮ ‍গুণ বেশি।

বর্তমানে গবাদি পশুদের স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়, যার প্রভাব পরে দুধেও। সম্প্রতি ১৮-২২ বছর বয়সীদের ওপর করা এক সমীক্ষা বলছে, এ ধরনের দুধ ও দুগ্ধজাত খাদ্য খেলে শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রান্স ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট হৃদযন্ত্রের সমস্যার মূল কারণ হতে পারে। বর্তমান গবেষণা বলছে, এ ধরনের খাবার শুক্রাণুর সমস্যার জন্যও দায়ী হয়। ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, বার্গার, পিজ্জা, বেকারি আইটেম, চকলেট, আইসক্রিম, রেডি টু ইট খাবারে ট্রান্স ফ্যাট বেশি পরিমাণে থাকে।

গবেষণায় দেখা গেছে, যারা সয়াজাতীয় খাবার বেশি খায় তাদের শুক্রাণুর পরিমাণ কমে যায়। সয়া জাতীয় খাবার গুলো হলো সয়া মিল্ক, প্রোটিন বার, টোফু, ভেজি বার্গার ইত্যাদি। যাদের ওজন বেশি তারা সয়া জাতীয় খাবারে বেশি প্রভাবিত হয়। সয়াবিন আইসোফ্লাভোনে সমৃদ্ধ, যা শরীরে টক্সিন উৎপাদন করে। হার্ভার্ডের একটি গবেষণায় শুক্রাণুর সংখ্যা কম হওয়ার সঙ্গে আইসোফ্লাভোনের সম্পর্ক দেখানো হয়েছে। সয়া একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে, তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে এটি তালিকা থেকে দূরে রাখুন।

তথ্যসূত্র: ফার্টিলিটি ইনস্টিটিউট স্যান দিয়েগো

বিষয়: প্রবাসী বাংলাদেশিস্বাস্থ্য ঝুঁকি
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।