Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

শিশুদের স্মার্টফোন আসক্তি কমাবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৫
শিশুদের স্মার্টফোন আসক্তি কমাবেন যেভাবে

শিশুদের হাতে স্মার্টফোন তা খেলার জন্য হোক বা পড়াশোনার জন্য, খুব সাধারণ ঘটনা এখন সকলের কাছে। বাড়তে থাকা প্রতিযোগিতা এবং কমতে থাকা পারিবারিক ভালোবাসার ফলস্বরূপ এখন শিশুরা বেশিরভাগ সময় কাটায় ফোনের সঙ্গে। ছোট থেকে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি তৈরি হয়ে গেলে শিশুদের মধ্যে ঘুমের ব্যাঘাত, শারীরিক কার্যকলাপ হ্রাস, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, চোখে চাপ সৃষ্টি হওয়া, মাথা ব্যথা বা আচরণগত সমস্যা তৈরি হতে পারে। চলুন, জেনে নিই কীভাবে শিশুর ফোনের প্রতি আসক্তি কমিয়ে আনবেন।

Advertisement
Advertisement
Advertisement

সঠিক রোল মডেল তৈরি করুন

শিশুরা বড়দের দেখেই সবকিছু শেখে, তাই আপনাকে আগে নিজেকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। একটি নির্দিষ্ট সময় স্ক্রিন মুক্ত থাকার চেষ্টা করুন আপনি, সময় দিন শিশুকে। খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপ দেখবেন না, দেখবেন আপনাকে দেখে শিশুরাও শিখে যাবে সেটি।

বাইরে যেতে উৎসাহিত করুন

Advertisement
Advertisement
Advertisement

মোবাইল ফোন থেকে শিশুদের সরিয়ে রাখার সবথেকে ভালো উপায় হলো বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। পারিবারিক ভ্রমণ, খেলাধুলায় যুক্ত রাখা, প্রতিযোগিতামূলক ইভেন্টে ব্যস্ত রাখার মাধ্যমে আপনি আপনার শিশুকে স্মার্টফোন থেকে দূরে রাখতে পারবেন।

স্ক্রিন টাইম সীমিত করুন

শিশুরা কতক্ষণ মোবাইল বা ল্যাপটপ দেখবে সেই সময় বেঁধে দিন তাদের। সারাদিনে খুব বেশি হলে ১ ঘন্টা স্ক্রিন টাইমের জন্য বেঁধে দিন। শিশু ল্যাপটপ বা মোবাইলে কী দেখছে সেটিও নজরে রাখুন আপনি।

প্রযুক্তির গুরুত্ব শেখান

প্রযুক্তির উপকারী এবং ক্ষতিকারক দিকগুলো সন্তানদের শেখানোর চেষ্টা করুন। মোবাইল ফোন সকলের জন্যই ভীষণ প্রয়োজনীয় কিন্তু সেটি যেন অভ্যাসে পরিণত না হয়ে যায় সেটাই শেখানোর চেষ্টা করুন শিশুদের।

নিজের শৈশবের কার্যকলাপ ফিরিয়ে আনুন

আপনি ছোটবেলায় যে যে খেলার সঙ্গে যুক্ত থাকতেন বা যেভাবে সময় কাটাতেন ঠিক সেই ভাবেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। বই পড়ুন, খেলুন, যাতে আপনার শিশুও সেই খেলাধুলার মধ্যে আনন্দ খুঁজে নিতে পারে।

প্রযুক্তিমুক্ত করে রাখুন বাড়িকে

বাড়ির কিছু নির্দিষ্ট এলাকা যেমন ডাইনিং রুম বা বেডরুম প্রযুক্তিমুক্ত করে রাখুন অর্থাৎ সেখানে কোনো টিভি বা ল্যাপটপ রাখবেন না। মোবাইল ফোনের নিষেধাজ্ঞা রাখুন এই ঘরগুলোতে। ঘরে প্রযুক্তিগত কোনও জিনিস না থাকলে স্ক্রিনটাইম কমে যাবে শিশুদের।

গল্প বলুন

শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। তাদের কথা শুনুন। বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি বা চিন্তাভাবনা শেয়ার করুন তাদের সঙ্গে। তাদের গুরুত্ব রয়েছে পরিবারে, এটাও বোঝানোর চেষ্টা করুন তাদের।

পুরস্কৃত করুন

একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন স্ক্রিনটাইমের জন্য বা তাদের বলুন যদি সারাদিন মোবাইল হাতে না থাকে তাহলে তাদের জন্য থাকবে একটি বিশেষ পুরস্কার। পুরস্কার পাওয়ার লোভে দেখবেন মোবাইলের আসক্তি কমে গেছে।

তবে শিশুর মোবাইল আসক্তি যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তাহলে মনোবিজ্ঞানী বা শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়: প্রবাসী বাংলাদেশিটিপস এন্ড ট্রিকসস্বাস্থ্য ঝুঁকি
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।