Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে যে ১০ দেশে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৬: ০৭
আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে যে ১০ দেশে

উচ্চশিক্ষার জন্য প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। বিদেশে উচ্চশিক্ষায় ভাষাগত যোগ্যতা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যম ইংরেজি। তাই আন্তর্জাতিক এই ভাষায় দক্ষতা প্রমাণে একটি পরীক্ষা দিতে হয়। যা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) নামে পরিচিত।

Advertisement
Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিকের পর থেকেই শিক্ষার্থীরা বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। তবে এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায় আইইএলটিএসের স্কোর। যদিও একটু চেষ্টা করলে এই বাধা অতিক্রম করা যায়। তবে শিক্ষার্থীদের জন্য এটি একটি বাড়তি চাপ। তবে বিশ্বে বেশ কিছু দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন ১০টি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চলুন জেনে নিই আইইএলটিএসের ছাড়া যেসব দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে:

জার্মানি

Advertisement
Advertisement
Advertisement

উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানি বেশ পছন্দের একটি দেশ। শিক্ষার উচ্চমান ও টিউশন ফি কম হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা এই দেশে পড়তে যেতে চান। এই দেশে পড়াশোনার জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস লাগে না। তবে টোয়েফল বা দেশটির নিজস্ব ভাষাদক্ষতার পরীক্ষা দিতে হয়।

ফ্রান্স

নিজস্ব সংস্কৃতি ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার কারণে পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে ফ্রান্স বেশ জনপ্রিয় একটি দেশ। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ দেয়। দক্ষতার প্রমাণের জন্য ডিইএলএফ বা ডিএএলএফ দিতে হয়।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশ ও শিক্ষার উচ্চমান আছে। অনেক বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এই দেশটি বেছে নেন। এই দেশটিতে পড়াশোনার জন্য আইইএলটিএসের প্রয়োজন হয় না। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ইংরেজি ভাষার বিকল্প পরীক্ষা যেমন পিটিই অ্যাকাডেমিক বা ক্যামব্রিজ ইংরেজি পরীক্ষা দিতে হয়।

কানাডা

বিশ্বের নানা দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করতে যান। দেশটিতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও শিক্ষার উচ্চমান আছে। কাডানার অনেক বিশ্ববিদ্যালয়েই আইইএলটিএসের প্রয়োজন হয় না। তবে এর বিকল্প হিসেবে টোয়েফল, পিটিই অ্যাকাডেমিক বা ভাষাদক্ষতার অন্যান্য পরীক্ষার স্কোর দরকার হয়।

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড পড়াশোনা করতে গেলে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। যাদের আইইএলটিএস স্কোর নেই, তাদের ভাষাদক্ষতার অন্যান্য পরীক্ষার স্কোর থাকলে আবেদন করা যায়।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা চালু থাকায় বিদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য এই দেশটি বেছে নেন। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএসের পরিবর্তে ভাষাদক্ষতার বিকল্প পরীক্ষা বা তাদের নিজস্ব ভাষাদক্ষতার টেস্ট গ্রহণ করে।

মালয়েশিয়া

আইইএলটিএস স্কোর বাধ্যতামূলক না থাকায় উচ্চশিক্ষার জন্য বেশ জনপ্রিয় দেশ মালয়েশিয়া। এ ছাড়া দেশটিতে পড়াশোনার খরচও কম। আইইএলটিএস বাধ্যতামূলক না হলেও দেশটিতে পড়াশোনার জন্য ইংরেজি ভাষাদক্ষতার বিকল্প কোনো পরীক্ষার স্কোর দরকার হয়।

দক্ষিণ কোরিয়া

নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সাংস্কৃতির কর্মকাণ্ডের জন্য দক্ষিণ কোরিয়া বহুল পরিচিত একটি দেশ। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আইইএলটিএস না থাকলে ইংরেজি ভাষাদক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা তাদের নিজস্ব ভাষাদক্ষতা পরীক্ষার স্কোর গ্রহণ করে।

জাপান

পড়ালেখা ও গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সুর্যোদয়ের দেশ জাপান বেশ এগিয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী জাপানে পড়ালেখা ও গবেষণার জন্য যেয়ে থাকেন। যেসব বিদেশি শিক্ষার্থীর আইইএলটিএস স্কোর নেই, তাদেরও উচ্চশিক্ষার সুযোগ দেয় জাপান। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভাষাদক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা নির্ধারিত অন্য কোনো পরীক্ষার স্কোর গ্রহণ করে।

চীন

দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীনে পড়াশোনার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ আছে। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস স্কোরের ক্ষেত্রে শিথিলতা আছে। এর বিকল্প হিসেবে ইংরেজি ভাষাদক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা তাদের নিজস্ব ভাষাদক্ষতার স্কোরের প্রয়োজন হয়।

বিষয়: দক্ষিণ কোরিয়াআইইএলটিএসফ্রান্সমালয়েশিয়া
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।