Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

খালি পেটে যেসব খাবার খেলেই হবে ঝামেলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩৪
খালি পেটে যেসব খাবার খেলেই হবে ঝামেলা

সকাল বেলায় খাদ্যগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন যে, মানুষের দেহের সুস্থতার জন্য সকালে ঠিকঠাক খাবার খেতেই হবে। নইলেই দেখা দেয় নানা ধরনের সমস্যা।

Advertisement
Advertisement
Advertisement

অনেকে সকালে মন যা চায়, তাই খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘসময় রাতে ঘুমানোর পর, সকালে পেট পুরোপুরি খালি থাকে। তাই খালি পেটে মন যা চায়, তাই খেলে সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় না। সুতরাং দিনে বা রাতে খালি পেটে খাওয়ার বিষয়ে সর্তক হওয়া প্রয়োজন।

কিছু খাবার আছে, যেগুলো খালি পেটে খেলে বদহজমের সমস্যা বাড়তে পারে। এতে সারাদিন অস্বস্তি বোধও হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

আসুন, এবার জেনে নেওয়া যাক, খালি পেটে কোন কোন খাবার খাওয়া ক্ষতিকর।

১. দুধ বা দুধ দিয়ে তৈরি খাবার খালি পেটে খাওয়া উচিত নয়। দুধের তৈরি খাবারে থাকে ল্যাকটিক এসিড। খালি পেটে দুধের তৈরি খাবার খেলে, ল্যাকটিক এসিডের ব্যাকটেরিয়া পাকস্থলীর এসিডের সংস্পর্শে এসে মারা যায়। ফলে দুগ্ধজাত খাবার খাওয়ার ফলে দেখা দিতে পারে এসিডিটির সমস্যা।

২. অতিরিক্ত মসলাযুক্ত খাবার ভুলেও খালি পেটে খাওয়া যাবে না। মসলাযুক্ত খাবার খেলে পেটে গ্যাস সৃষ্টি করে। এতে বদহজমসহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

৩. খালি পেটে লেবুজাতীয় ফল মোটেও খাওয়া যাবে না। এসবের মধ্যে রয়েছে কমলা, জাম্বুরা, মাল্টা ইত্যাদি। খালি পেটে লেবুজাতীয় ফল খেলে পেটের গণ্ডগোল বাড়াতে পারে। তাই এসব খাবার বাদ দেওয়া প্রয়োজন।

৪. কোমল পানীয় মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। অনেকেই আছেন যারা যে কোনো সময় কোমল পানীয় পান করতে পছন্দ করেন। কিন্তু খালি পেটে কোমল পানীয় পান করা মোটেও স্বাস্থ্যকর নয়। খালি পেটে কার্বোনেটেড ড্রিংকস পান করলে এসিডিটির সমস্যার পাশাপাশি বমি হতে পারে। আবার পেটের ব্যথাও শুরু হতে পারে।

৫. খালি পেটে কফি পান করলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। কফিতে থাকে ক্যাফেইন, যা এসিডিটির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই খালি পেটে কফি পান না করে, সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর কফি বা চা পান করা যায়।

বিষয়: মসলাযুক্ত খাবারকোমল পানীয়
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।