Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

জিমে না গিয়েও বাড়তি ওজন যেভাবে কমাবেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ০৩
জিমে না গিয়েও বাড়তি ওজন যেভাবে কমাবেন

অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে শুধু বড়দের নয় বরং ছোটদেরও বয়স অনুযায়ী ওজন বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে হলে পুষ্টিকর খাবারের পাশাপাশি শরীরচর্চাও অবশ্যই করতে হবে। তবে প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে অনেকেই সময় বের করে শরীরচর্চা করতে পারেন না। তাহলে কি ব্যায়াম ছাড়া ওজন কমানো সম্ভব নয়?

Advertisement
Advertisement
Advertisement

চলুন জেনে নেওয়া যাক, জিমে না গিয়ে কীভাবে ওজন কমাবেন-

পরিমিত খান

অতিরিক্ত খাওয়া এড়াতে খাবারের পরিমাণের দিকে মনোযোগ দিন। অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ রোধ করতে ছোট প্লেট ব্যবহার করুন, পরিবেশনের সময় পরিমাপ বুঝে নিন। ক্ষুধা এবং পূর্ণতার ইঙ্গিত সম্পর্কে সচেতন হোন। পেট মোটামুটি ভরে এলেই খাওয়া বন্ধ করুন।

Advertisement
Advertisement
Advertisement

ক্ষুধা নিয়ন্ত্রণ

ওজন কমানোর জন্য হঠাৎ করে ক্ষুধা পাওয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় তাহলে ফাইবার সমৃদ্ধ কিছু ফলমূল খেয়ে পানি খেতে পারেন। ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পানি পান

প্রচুর পরিমাণে পানি পান করা ওজন দ্রুত হ্রাস করার একটি কার্যকর উপায়। গবেষণা অনুযায়ী, প্রচুর পরিমাণ পানি পান করলে তা শরীরে জমে থাকা কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে খুব তাড়াতাড়ি মেদ ঝরাতে করতে সাহায্য করে। আবার, খাবার খাওয়ার কিছুক্ষণ আগে পানি খেলে, খিদে কিছুটা কমে যায়। ফলে, খুব বেশি ক্যালোরি জামা হওয়া সম্ভব হয় না। তাই ওজন কমাতে চাইলে এই পদ্ধতি মানতে পারেন।

ডায়েটে প্রোটিনযুক্ত করুন

ওজন কমানোর সময় ডায়েটে উচ্চ পরিমাণে প্রোটিন রাখার চেষ্টা করুন। ওজন হ্রাস করার ক্ষেত্রে প্রোটিন ভূমিকা রাখে। প্রোটিন সমৃদ্ধ খাবার দুর্বলতা দূর করে এবং পেশি শক্তিশালী করে। তাই, ডায়েটে বেশি পরিমাণে প্রোটিন যুক্ত করুন।

পর্যাপ্ত পরিমাণ ঘুম

ওজন কমাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো খুবই প্রয়োজন। ভালো ঘুম মানসিক চাপ কমায়। মানসিক চাপের কারণে দ্রুত ওজন বৃদ্ধি হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন।

স্ট্রেস ম্যানেজমেন্ট

দীর্ঘস্থায়ী মানসিক চাপ ক্ষুধা এবং ওজন বাড়িয়ে দিতে পারে। গভীর শ্বাস, ধ্যান, যোগব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর মতো মানসিক চাপ কমানোর কৌশল অনুশীলন করুন। মানসিক চাপ মোকাবিলা করার জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজুন এবং সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য নিজের প্রতি আরও বেশি যত্নশীল হোন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: টিপস এন্ড ট্রিকসপ্রবাসী
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।