Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

বিদেশি ভাষা কোথায় শিখবেন, খরচ কেমন?

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৩৩
বিদেশি ভাষা কোথায় শিখবেন, খরচ কেমন?

বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়া কিংবা চাকরির ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। সারা বিশ্বে মানুষ প্রায় সাত হাজারের বেশি ভাষায় কথা বলে। এর মধ্যে জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের ম্যান্ডারিন ভাষায়। এই সংখ্যা একশ কোটিরও বেশি।

Advertisement
Advertisement
Advertisement

তার মানে কি এই ভাষাই সবচেয়ে বেশি শক্তিশালী বা এই ভাষাটিই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশ কিছু গবেষণাও হয়েছে। এমন এক গবেষণা করেছেন আবুধাবি ভিত্তিক গবেষক কাই চ্যান যিনি ইনসেড ইনোভেশন এবং পলিসি ইনিশিয়েটিভেল নামের একটি প্রতিষ্ঠান। ওই গবেষণায় ভাষার গুরুত্ব পরিমাপে ৫টি সূচক ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে ভ্রমণের ক্ষমতা, অর্থনৈতিক গুরুত্ব, সংলাপে নিয়োজিত হওয়ার ক্ষমতা, জ্ঞান এবং প্রচার মাধ্যমে ব্যবহার এবং আন্তর্জাতিক সম্পর্কে জড়িত থাকার ক্ষমতা।

এসব সূচক বিশ্লেষণ করে দেখা যায় যে, ইংরেজি ভাষাই এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভাষা। এর পরেই রয়েছে ম্যান্ডারিন, ফরাসি, স্প্যানিশ এবং আরবি ভাষা।

ভিডিওতে দেখুন

Advertisement
Advertisement
Advertisement

কোথায় শিখবেন ভাষা?

বিদেশি ভাষা শেখার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৪টি ভাষা শেখানো হয়। এগুলো হচ্ছে ইংরেজি, বাংলা (বিদেশিদের জন্য), ফরাসি, স্প্যানিশ, জার্মান, তুর্কি, ইতালিয়ান, জাপানি, চীনা, কোরিয়ান, হিন্দি, ফার্সি ও আরবি।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিল, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যেটে ইনস্টিটিউট, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র উল্লেখযোগ্য।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডারিনসহ বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে।

ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ভাষা শেখার প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই প্রতিষ্ঠানটিতে ১৬-১৭টি ভাষা শেখানো হয়। এছাড়া গ্লোবাল এবং একুশে নামেও ভাষা শেখার প্রতিষ্ঠান রয়েছে।

গ্যেটে ইনস্টিটিউটে শিখতে পারেন জার্মান ভাষা। এখানে জার্মান ভাষার বিভিন্ন পর্যায়ের সনদ নেওয়ার সুযোগ আছে। নির্ধারিত ফি দিয়ে ভর্তি হতে পারবেন যে কেউ। রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ভাষা শেখার সুযোগ আছে। ৯ মাসে ৩ সেমিস্টারে বিভক্ত ক্লাস। নির্ধারিত ফি দিয়ে ভর্তি হতে পারবেন যে কেউ।

এছাড়া দেশের প্রায় সকল জেলায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শেখানো হয়।

খরচ কেমন হবে?

সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভাষা শেখার ক্ষেত্রে খরচ কিছুটা বাজেটের মধ্যেই থাকে। তবে বেসরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে ভাষা শেখার ক্ষেত্রে একটু বেশি বাজেট থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদী কোর্সগুলো সম্পন্ন করতে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মতো খরচ হবে। তবে এটা বাংলাদেশিদের জন্য এবং এককালীন।

বিদেশিদের জন্য খরচ কিছুটা বেশি। তাদেরকে কোর্স প্রতি ৩০ হাজার টাকা গুনতে হবে।
আর তিনমাস মেয়াদী শর্ট কোর্স গুলোর ক্ষেত্রে খরচ ভিন্ন।

ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবের বিভিন্ন ভাষার শর্ট কিংবা দীর্ঘমেয়াদি কোর্সগুলো করতে ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকার মধ্যে করা যাবে।

এছাড়া গ্যেটে ইনস্টিটিউটে জার্মান ভাষা শিখতে চাইলে খরচ পড়বে ১১ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ২৮ হাজার টাকা পর্যন্ত।

বিষয়: ভাষা শিক্ষাবিদেশী ভাষা
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।