Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

চাঁদের জন্য সময়ের আলাদা হিসাব প্রয়োজন কেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১: ০৭
চাঁদের জন্য সময়ের আলাদা হিসাব প্রয়োজন কেন

নীল আর্মস্ট্রংয়ের চাঁদে নেমেছিলেন আজ থেকে ৫৬ বছর আগে। যদি পৃথিবীর ঘড়িতে সময় মাপা হয়, তবে এই ৫৬ বছরের সমান হবে প্রায় ১৭,৪০০,০০০,০০০ সেকেন্ড। তবে চাঁদের ঘড়িতে তা হবে এক সেকেন্ড বেশি বা ১৭,৪০০,০০০,০০১ সেকেন্ড!

Advertisement
Advertisement
Advertisement

সময়ের এই সামান্য পার্থক্য মহাকাশযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই হোয়াইট হাউসের অফিস অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি নাসা’কে সমন্বিত চন্দ্র সময় বা কো-অরডিনেটেড লুনার টাইম নামের একটি বৈশ্বিক সময় নির্ধারণের ব্যবস্থা তৈরির জন্য বলেছে।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনোমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পার্থক্যের মূলে রয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা থিওরি অব রিলেটিভিটি। তত্ত্ব অনুসারে, কোনো বস্তুর ভরের কারণে তার চারপাশের স্থান-কালে কিছুটা পরিবর্তন আসে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে সময় আরও ধীরে চলে।

চাঁদ থেকে পৃথিবী অনেক দূরে, তাই সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত স্থান-কালের বক্রতা কম। ফলে চাঁদের পৃষ্ঠে সময় পৃথিবীর চেয়ে সামান্য দ্রুত চলে। পার্থক্যটা এতটাই কম, যা প্রতি দুই বিলিয়নের এক ভাগের চেয়েও ছোট। তবে মহাকাশচারী ও বৈজ্ঞানিক নির্ভুলতার ক্ষেত্রে এই ব্যবধানই যথেষ্ট বড়।

Advertisement
Advertisement
Advertisement

সময়ের ওপর মাধ্যাকর্ষণের এই প্রভাব মানুষের প্রতিদিনের জীবনেও কাজ করে, যদিও তা বোঝা যায় না। জিপিএস বা ইউরোপের গ্যালিলিও’র মতো স্যাটেলাইট পজিশনিং সিস্টেমগুলো নির্ভুলভাবে কাজ করার জন্য এই আপেক্ষিকতার হিসাব করেই সময় সংকেত পাঠায়। উচ্চ কক্ষপথে থাকা এটমিক ঘড়িগুলোর সময়কে পৃথিবীর সময়ের সাথে মিলিয়ে রাখার জন্য এই সামঞ্জস্য করা হয়।

বর্তমানে পৃথিবীতে সময়ের ক্ষেত্রে ইউটিসি ব্যবস্থা ব্যবহৃত হয়, যা শত শত এটমিক ক্লকের গড়ের ওপর ভিত্তি করে গঠিত। চাঁদে ঘন ঘন যাতায়াত শুরু হলে, পৃথিবীর সময়ের সাথে মিল রেখে হিসাব করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।

অফিস অব সাইন্স অ্যান্ড টেকনোলজি মনে করে, মহাকাশযানের ডকিং বা চাঁদে অবতরণের মতো সূক্ষ্ম কাজের জন্য বর্তমান পদ্ধতির চেয়ে আরও বেশি নির্ভুলতা প্রয়োজন। এতে পরবর্তী চন্দ্র অভিযান সহজ হয়ে উঠবে।

বিশেষজ্ঞরা বলছেন, চাঁদে একটি নিজস্ব সময় ব্যবস্থা তৈরি হলে অবস্থান ও সময় মাপার জন্য বারবার পৃথিবীর সাথে তাল মেলানোর চেষ্টা করতে হবে না। দীর্ঘমেয়াদে চাঁদেও পৃথিবীর মতো এটমিক ক্লক নেটওয়ার্ক স্থাপন করতে হবে। এতে করে চাঁদে অবস্থান, দিকনির্দেশনা ও সময় নির্ধারণের একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হবে। পৃথিবীর জিপিএস এবং চাঁদের এই ব্যবস্থাটি একইভাবে কাজ করবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময়ের পার্থক্যের কারণে চাঁদ ও পৃথিবীর মধ্যে মিটার ও কিলোগ্রামের মতো পরিমাপগুলোর সামান্য পরিবর্তনও বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।

অর্থাৎ, সমন্বিত চন্দ্র সময় তৈরি হলে তা কেবল প্রযুক্তিগত সমাধানই হবে না, বরং স্থান ও সময় পরিমাপের সূক্ষ্ম ও সমন্বিত ব্যবস্থাটিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেবে। ১ সেকেন্ডের পার্থক্যই তখন হয়তো নতুন কোনো সম্ভাবনার সৃষ্টি করবে!

বিষয়: বিজ্ঞানমহাকাশচাঁদপ্রযুক্তিপণ্যসময়সীমাচন্দ্রযানঅভিযান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।