Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ডিপ স্টেট কী, কাজ করে কীভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০৪
ডিপ স্টেট কী, কাজ করে কীভাবে

ডিপ স্টেট। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে আমরা রাজনৈতিক পরিসরে প্রায়ই এই কথা বলতে শুনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শব্দটির আবারও চর্চা হচ্ছে। বলা হচ্ছে, ডিপ স্টেটই একটি দলকে হারিয়ে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু এই ডিপ স্টেট আসলে কি? কীভাবে কাজ করে?

ডিপ স্টেট হলো বিশেষ করে সরকারি কর্মকর্তা এবং ক্ষেত্র বিশেষে বেসরকারি প্রতিষ্ঠানের (যেমন আর্থিক সেবা ও প্রতিরক্ষা শিল্প) সমন্বয়ে গঠিত একটি তথাকথিত গোপন নেটওয়ার্ক, যা সরকারি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে আইন বহির্ভূতভাবে প্রভাব বিস্তার করে। এই নেটওয়ার্কের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও বহুজাতিক সম্পর্ক ও স্বার্থ জড়িত থাকে।

ডিপ স্টেট শব্দটা মূলত আমেরিকাতেই বেশি ব্যবহার হওয়া শুরু হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন পণ্ডিতরা প্রায়শই 'ডিপ স্টেট' শব্দটিকে সামরিক আমলাতন্ত্র এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমার্থক হিসেবে ব্যবহার করে থাকেন। বিশেষ করে সেই অংশগুলোকে বোঝাতে, যারা সরকারের বিরুদ্ধে তথ্য ফাঁস করে দেয়।

১৯২৩ সালে তুরস্কের অটোমান সাম্রাজ্যের পতনের পর দেশটির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকাঠামো ধরে রাখার চেষ্টায় সামরিক গোয়েন্দা, আমলাতন্ত্রসহ কিছু শক্তি বা নেটওয়ার্ক সেদেশে একটি সমান্তরাল ছায়ারাষ্ট্র গড়ে তোলার পর ‘ডিপ স্টেট’ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল। অতঃপর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, সিআইএ ইত্যাদি গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

আমেরিকান ডিপ স্টেট প্রভাবশালী করপোরেট শক্তি বা করপোরেশন, সামরিক গোয়েন্দা সংস্থা, ব্যাংকিং সেক্টর, সামরিক শিল্প ইত্যাদি ক্ষেত্রে অতিরিক্ত প্রভাব বিস্তার করাসহ জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যমে প্রোপাগান্ডা সৃষ্টি করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটকে সরকারি-বেসরকারি স্বার্থের মিশ্রণ হিসাবে বিবেচনা করা হয়।

২০১৬ সালে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন এই সিদ্ধান্তে পৌঁছায় যে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল, তখন থেকেই তাদের সাথে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

ট্রাম্প প্রকাশ্যে তার দলের সাথে রাশিয়ার যোগসূত্র নিয়ে গোয়েন্দাদের মূল্যায়নকে চ্যালেঞ্জ করেছেন। তখন তিনি অতীতের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাদের তিরস্কার করেছেন এবং তার বিরুদ্ধে তথ্য ফাঁস করার বিষয়টিকে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন।

ট্রাম্পের সমর্থকরা তার প্রশাসনের জন্য বিব্রতকর এই সব গোপন তথ্য ফাঁসকে ডিপ স্টেট হিসেবে তুলে ধরেন। অভিযোগ করা হয়, অনির্বাচিত সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্টকে কোণঠাসা করার চেষ্টা করছেন। (উল্লেখ্য, প্রেসিডেন্ট নিজে প্রকাশ্যে এই শব্দটি ব্যবহার করেননি)।

এবার, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি আমরা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেখলাম নির্বাচন নিয়ে সব পক্ষই তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম যখন বেসরকারিভাবে নির্বাচনের ফল জানাতে শুরু করে, এবং সম্ভাব্য বিজয়ী কে তা বোঝা গেল, তখন থেকেই সম্ভাব্য বিজিতদের মধ্যে থেকে এই ‘নির্বাচন ডিপ স্টেটের ষড়যন্ত্র’- এই রব উঠলো।

তথ্যসূত্র: ইকোনমিষ্ট, মেরিয়াম-ওয়েবস্টার

বিষয়: গোয়েন্দা সংস্থারাজনৈতিক ব্যক্তিত্বনেটওয়ার্কনির্বাচনরাজনৈতিক দলআমলাতন্ত্র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।