Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

মূল্যবৃদ্ধিতে সোনার চেয়েও রূপা দামী!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৭: ৪৫
মূল্যবৃদ্ধিতে সোনার চেয়েও রূপা দামী!

রূপার দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ বছর বিশ্ববাজারে রূপার মূল্য ৭৮ শতাংশের বেশি বেড়েছে, যা সোনাকেও ছাড়িয়ে গেছে। রূপার স্পট প্রাইস পঞ্চাশ ডলারের সীমা পেরিয়ে গেছে এবং ৫২.২৫ ডলারে দাঁড়িয়েছে। রূপার মূল্যে বৃদ্ধি ১৯৮০ সালের জানুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সোনা, রূপার দামের এই ঊর্ধ্বগামী প্রবণতা নিয়ে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস একটি বিশ্লেষণ করেছে। তাতে রূপার মূল্যবৃদ্ধির একটি বড় কারণ হিসেবে বাজারের তারল্য সংকটকে দায়ী করা হয়েছে। লন্ডনে রূপার বৈশ্বিক বাণিজ্য ও রূপার মজুদ কমেছে। গ্রিনল্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ব্লুমবার্গকে জানান, এই পরিস্থিতি ‘অভূতপূর্ব’। রূপার সরবরাহ ঘাটতির ফলে দাম দ্রুত বেড়েছে।

বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস–এর বিশ্লেষকরা মনে করেন, মার্কিন সরকারের অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে রূপার দাম আরও বেড়ে থাকতে পারে।

সোনা ও রূপাকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয় বিশ্বব্যাপী। এই দুটির দাম প্রায়শই একসঙ্গে বাড়ে। তবে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা মনে করেন, রূপার তুলনায় সোনার দামে অস্থিরতা ও পতনের ঝুঁকি কম।

Advertisement
Advertisement
Advertisement

কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে সোনার চাহিদা বিপুল। তবে রূপার ক্ষেত্রে ততটা দেখা যায় না। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য সোনা একটি ব্যবহারিক বিকল্প। সোনার প্রতি আউন্সের মূল্য রূপার চেয়ে বেশি এবং এটি দুষ্প্রাপ্য সম্পদও বটে।

যদিও বর্তমানে বাজারে তারল্যের ঘাটতির কারণে রূপার দাম বাড়ছে, তবে গোল্ডম্যান স্যাকস–এর বিশ্লেষকেরা মনে করেন, এই ঘাটতি অল্প সময়ের জন্য। রূপার উচ্চ মূল্যের জন্য ধাতুটির চাহিদা বহির্বিশ্বে কমছে।

অন্যদিকে এ বছর প্লাটিনামের মূল্য আগের তুলনায় ৮২ দশমিক ৫% বেড়েছে, যা গত দশকে সোনা ও রূপার তুলনায় পিছিয়ে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি এবং হাইড্রোজেন ফুয়েল সেলের ব্যবহার বৃদ্ধির কারণে প্লাটিনামের দাম বাড়ছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিচ্ছে ক্ষণে ক্ষণে। এতে করে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুগুলো লাভবান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অচলাবস্থা, দুর্বল ডলার এবং সুদের হার কমানোর আশা এই দুই ধাতুর বাজারকে আরও শক্তিশালী করছে।

ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষকেরা বলছেন, সোনা ও রূপার দাম আরও বাড়তে পারে। ২০২৬ সালের মধ্যে সোনার দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলার এবং রূপার দাম ৬৫ ডলারে পৌঁছাতে পারে!

অর্থাৎ, সোনা ও রূপা ভবিষ্যতে আরও দামী হয়ে যেতে পারে। আর যদি বৈশ্বিক অর্থনীতির অবস্থা আরও টালমাটাল হয়ে যায় কোনো কারণে, তাহলে তো কথাই নেই! সোনা, রূপা কেনার আগে হয়তো তখন হাজারবার ভাবতে হবে আগ্রহী গ্রাহকদের।

বিষয়: বাজারে অস্থিরতাআমেরিকাবাজারদরবাজারঅর্থনীতির খবরইংল্যান্ডসোনাবাণিজ্য
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।