বাজার

জ্বালানি বাজারে প্রবেশ করতে চায় বসুন্ধরা, কী আছে সেই চিঠিতে?
দেশের জ্বালানি খাতের বাজারে প্রবেশ করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ওয়েল অ্যান্ড গাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল)।

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভারতের ‘বেকারত্বের প্যারাডক্স’
এমনকি যারা কর্মসংস্থানে রয়েছেন, তাদের কাজের গুণমান নিয়েও বড় ধরনের দুশ্চিন্তা রয়ে গেছে। ভারতের পর্যায়ক্রমিক শ্রমশক্তি জরিপের একটি বিশ্লেষণ ঘেটে দেখা যায়, প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে মাত্র ২৬ জনের নিয়মিত বেতনভুক্ত চাকরি রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার আশায় কমেছে তেলের দাম
ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে এবং পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে আশা করছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে হরমুজ প্রণালিও আবার স্বাভাবিকভাবে চালু হতে পারে। এ আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি বাংলাদেশ) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন।

ক্রেতারা বলছেন, পুরনো মরিচও বেশি দামে কিনতে হচ্ছে
মরিচ দাম হুট করেই চলে গেছে বেশিরভাগ ক্রেতার হাতের নাগালের বাইরে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩৪০ থেকে ৩৬০ টাকা। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে টানা বৃষ্টি ও বিভিন্ন অঞ্চলে বন্যার কথা বলছেন।

যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ রাখায় বিশ্ববাজারে কমল তেলের দাম
টানা দুই সপ্তাহের সংঘাতের পর গত দুইদিন ধরে হামলা সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। রোববার লেনদেন শুরুর পরই তেলের দাম কমতে শুরু করে।

বাজার থেকে চার প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ
মাত্রাতিরিক্ত সংরক্ষণকারী পদার্থ, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতিসহ মানমাত্রার ব্যত্যয় ঘটায় এসব প্রতিষ্ঠানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ, বৃষ্টিকে দায়ী করছেন বিক্রেতারা
কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। বেড়ে গেছে সব ধরনের সবজির দাম।

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

আগস্ট থেকে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণা ওপেক প্লাসের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব কাটিয়ে জ্বালানি বাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে শুরু করেছে। এরই মধ্যে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।

চাল ও গমের মজুত সন্তোষজনক, দামও স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আমরা চরম ঝুঁকিতে রয়েছি: পররাষ্ট্রমন্ত্রী
উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সংকটের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক আর্থিক বাজার ও প্রতিষ্ঠানগুলো এখন উৎপাদন, বাণিজ্য এবং বিনিয়োগের প্রবাহকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।

রাউজানে ওষুধ কিনতে গিয়ে গুলিতে গেল প্রাণ
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম চরচাকে বলেন, “শুনেছি তিনি ওষুধ কিনতে বাজারে এসেছিলেন। কয়েকজন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার মাথায় ও কোমরে গুলি লেগেছে।”
করের আওতায় খুচরা বিক্রেতা: ‘আমি ভোক্তার ওপর চাপিয়ে দেব’
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের প্রায় ৩ কোটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার কথা ভাবছে সরকার। এ নিয়ে কী ভাবছেন খুচরা ব্যবসায়ীরা? হাতিরপুল ও কারওয়ান বাজার থেকে ভিডিও করেছেন তারিক সজীব

ইরানে নতুন করে মার্কিন হামলার পর বেড়েছে তেলের দাম
ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই আবার বেড়েছে জ্বালানি তেলের দাম।

ডিমের বাজারে অস্থিরতা: উৎপাদন সংকট, নাকি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ
এক সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের ডিমের দাম বেড়েছে। কাওরান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা, অভিযোগ।

‘১১০ টাকার ডিম এখন দেড় শ টাকা’
আবারও অস্থির ডিমের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ১২ মে (২০২৬)কারওয়ান বাজার থেকে ভিডিও করেছেন মাহিন আরাফাত।
আবারও ৯% ছাড়াল মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যে চাপ অব্যাহত
দেশে মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশের ওপরে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ অতিক্রম করেছে, যার প্রধান চাপ এসেছে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে।

পুরান ঢাকার যে কেটলিতে থাকে ১১০ লিটার দুধ ও লিকার
পুরান ঢাকায় রায়সাহেব বাজারে বিশাল এক চায়ের কেটলিতে করে চা বিক্রি করেন জামিল ইসলাম। তার কেটলিতে একসঙ্গে প্রায় ১১০ লিটার দুধ ও চায়ের লিকার রাখা যায়।



