Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

যে তরুণরা যাচ্ছেন সংসদে

কেয়া সরকার

কেয়া সরকার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০১
যে তরুণরা যাচ্ছেন সংসদে

শেখ হাসিনার পতনের পর একটি নির্বাচিত সরকার পেতে চলেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি।

Advertisement
Advertisement
Advertisement

২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হয়েছে এবার। এই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জাতীয় সংসদে তরুণ রাজনীতিবিদদের প্রবেশের বিষয়টি বড় কিছুই। এবারের নির্বাচনেও তারুণ্যের ছিল জয়জয়কার।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘নো ইয়োর ক্যান্ডিডেট’ পোর্টালের তথ্য বলছে, এবারের নির্বাচনে মোট প্রার্থীর ২৭ দশমিক ৫৬ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে। এর মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সী প্রার্থীর হার ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

গতকালের নির্বাচনে প্রবীণদের হারিয়ে সংসদে যাওয়ার অধিকার পেয়েছেন বেশ কয়েকজন তরুণ। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় তরুণ নেতা যাচ্ছেন এবারের সংসদে। এদের মধ্যে আছেন এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, আতিকুর রহমান, আবদুল্লাহ আল আমিন ও নুরুল হক নুরু।

Advertisement
Advertisement
Advertisement

নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের প্রাথমিক ফলাফলে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন ২৭ বছর বয়সী নাহিদ।

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি এনসিপিতে যোগ দিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এনসিপির আহ্বায়কও হন নাহিদ। প্রথমে এককভাবে নির্বাচন করতে চাইলেও জামায়াতে ইসলামীর নেতৃ্ত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেয় এনসিপি।

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশvote center 01

হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীকে) ১১৬ কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীকের) প্রার্থী জসিম উদ্দিন ভোট শেষে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি
কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

২৭ বছর বয়সী হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী তিনি। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটার সংস্কার আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ।

আখতার হোসেন

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১-দলীয় নির্বাচনী জোট–সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন জিতেছেন। শাপলা কলি প্রতীক নিয়ে আখতার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

জীবনে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেই জয়ের দেখা পেলেন এনসিপির সদস্যসচিব ও ২৭ বছর বয়সী তরুণ আখতার হোসেন।

আখতার হোসেনের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার মুন্সিপাড়ায়। ফাইল ছবি
আখতার হোসেনের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার মুন্সিপাড়ায়। ফাইল ছবি

আখতার হোসেনের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার মুন্সিপাড়ায়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে ছাত্রলীগ-সমর্থিত প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন আখতার। এই তরুণ নেতার রাজনৈতিক জীবনে যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। ২০২১ সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান— এই সময়ে তিনি নির্দলীয় ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন, যা তাকে আরও একবার ছাত্রজনতার আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুমিন ফারহানার বাজিমাতrumeen

আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জিতেছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের চেয়ে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জন্ম নেওয়া আব্দুল হান্নান মাসউদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান এক নেতা। তার রাজনৈতিক জীবন শুরু হয় ২০২৩ সালে। সে সময় আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন মাত্র ২৬ বছর বয়সী হান্নান মাসউদ। জুলাই গণঅভ্যুত্থানেরও অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল হান্নান মাসউদ। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ড. আতিকুর রহমান

কুড়িগ্রাম-২ ( সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান ( আতিক মোজাহিদ) শাপলাকলি মার্কায় ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট।

আতিক মুজাহিদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

সংসদে যাচ্ছেন যে নারীরাWomen

আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী ১১-দলীয় ঐক্যর প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৮২ ভোট।

আব্দুল্লাহ আল আমিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলের বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী। খেজুর গাছ প্রতীকে তিনি পেয়েছেন ৮০ হাজার ১৩৮ ভোট।

আব্দুল্লাহ আল আমিন একজন আইনজীবী। তিনি এনসিপির যুগ্ম সদস্য-সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান।

নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বেসরকারি ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ৮০ হাজার ৫৬০টি ভোট পেয়েছেন।

বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হক (নুর)। ফাইল ছবি
বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হক (নুর)। ফাইল ছবি

নুরুল হকের জন্ম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়নে (বর্তমান চর বিশ্বাস ইউনিয়ন)। ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও জনপ্রিয় মুখ ছিলেন তিনি।

বিষয়: ভোটনির্বাচনতরুণগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংসদ সদস্য
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।