Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

অস্কারে কি টাকা মেলে?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭: ৫২
অস্কারে কি টাকা মেলে?

বছর ঘুরে আবার হাজির অস্কার। সেরা সিনেমাগুলোকে মনোনয়ন দেওয়া হয়ে গেছে। এবার শুধু ঘোষণার অপেক্ষা। পত্রপত্রিকাগুলো এখন ব্যস্ত সেসব সিনেমার চুলচেরা বিশ্লেষণে। চূড়ান্ত ঘোষণা আসতে আসতে আমরা বরং অস্কারের ইতিহাসটুকু জেনে আসি।

Advertisement
Advertisement
Advertisement

শুরু করা যাক এর নাম দিয়ে, শেষ করব এর অর্থমূল্য নিয়ে। পুরস্কারটির পোশাকি নাম তো একাডেমি অ্যাওয়ার্ডস। তাহলে, যে নামে সবাই পুরস্কারটিকে বেশি চেনে—সেই অস্কার নামটি কোথা থেকে এল?

রহস্যজনক ব্যাপার কি জানেন? প্রতিবছর এই পুরস্কার যারা আয়োজন করে—ক্যালিফোর্নিয়াভিত্তিক সেই ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসও কখনো খোলাসা করেনি—এই ডাকনামটির উৎস কী। তারাও কি জানে না? এমনটি হওয়ার কথা নয়। হয়তো মানুষের আগ্রহকে উস্কে দিতেই প্রশ্নটির কোনো মীমাংসা করতে চায় না।

তাই বলে তো সাংবাদিক ও ইতিহাসবিদরা বসে থাকতে পারেন না। তারা তাদের মতো করে জানার চেষ্টা করেছেন। পাকাপাকি করে কিছু বলা না গেলেও, অস্কার নামের ইতিহাস নিয়ে এখন পর্যন্ত তিনটি ‘থিউরি’ পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

অভিনেত্রী বেটি ডেভিসের দাবি, ‘অস্কার’ নামটি তিনি দিয়েছেন। কেন? কারণ একাডেমি অ্যাওয়ার্ডসের পদকটি অর্থাৎ একজন পুরুষের অবয়বে গড়া সাড়ে ১৩ ইঞ্চি লম্বা ভাস্কর্যটির পেছনের অংশটির সঙ্গে নাকি তার স্বামী হারমন অস্কার নেলসনের মিল ছিল। নামকরণ নিয়ে দ্বিতীয় তত্ত্বটি সামনে আনেন কলামিস্ট সিডনি স্কোলস্কি। তিনিই নাকি ‘অস্কার’ নামটি চালু করেন। তিন নম্বর মতটি হলো, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক নাকি ভাস্কর্যটি দেখে মন্তব্য করেছিলেন, প্রতিমূর্তিটি দেখতে ঠিক তার চাচা অস্কারের মতো। সেখান থেকেই নাকি অস্কার নামটির শুরু। যাহোক, ১৯৩৯ সালের আগপর্যন্ত একাডেমি নামটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

যেভাবে শুরু

যুক্তরাষ্ট্রের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠিত হয় ১৯২৭ সালে। সংগঠনের অনেকগুলো কমিটি গঠন করা হয়েছিল। সেগুলোর একটি হলো ‘পুরস্কার কমিটি’। তবে শুরুতে এই কমিটি খুব একটা কার্যকর ছিল না। সংগঠন প্রতিষ্ঠার পরের বছর—অর্থাৎ ১৯২৮ সালের মে মাসে ১২টি বিভাগে ‘একাডেমি অ্যাওয়ার্ডস অব মেরিট’ নামে পুরস্কার দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

নির্বাচন যেভাবে হয়

কোন সিনেমা মনোনয়ন পাবে, কোনটি পাবে না, পুরস্কারের জন্যইবা কোন সিনেমা নির্বাচিত হবে–তা ঠিক করার এখতিয়ার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের। তারা ছাড়া আর কেউ ভোট দিতে পারেন না। একাডেমিটি বিভিন্ন শাখায় ভাগ করা, যেমন-পরিচালক, লেখক (চিত্রনাট্যকার), প্রযোজক, চিত্রগ্রাহক ইত্যাদি। প্রতিটি পুরস্কারের জন্য মনোনয়নের কাজটি সংশ্লিষ্ট শাখার সদস্যরাই করেন। তবে ‘সেরা চলচ্চিত্র’ বিভাগের জন্য মনোনয়ন দিতে একাডেমির সবাই মিলে সিদ্ধান্ত নেন। আর প্রায় সব বিভাগের বিজয়ী নির্ধারণ করতেও সবার ভোট নেওয়া হয়।

অস্কার পুরস্কারের পদক। ছবি: রয়টার্স
অস্কার পুরস্কারের পদক। ছবি: রয়টার্স

অস্কারের প্রথম আয়োজন

পুরস্কারের প্রথম আসরটি বসেছিল ১৯২৯ সালে, লস অ্যাঞ্জেলেসের হলিউড রুজভেল্ট হোটেলে। সেবার ১৯২৭ সালের ১ আগস্ট থেকে ১৯২৮ সালের ১ আগস্টের মধ্যে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছিল। ‘ড্রামাটিক পিকচার’ বিভাগে ‘সেভেন্থ হেভেন’-এর জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কার পান ফ্র্যাঙ্ক বোরজাস, ‘কমেডি পিকচার’ বিভাগে সেরা পরিচালক হন লুইস মাইলস্টোন, ‘সেরা সিনেমা’ হিসেবে সম্মানিত হয় উইলিয়াম এ ওয়েলম্যান পরিচালিত সিনেমা ‘উইংস’। সেরা অভিনেতা : ‘দ্য লাস্ট কমান্ড’ এবং ‘দ্য ওয়ে অব অল ফ্লেশ’ সিনেমার জন্য এমিল জ্যানিংস। সেরা অভিনেত্রী: ‘সেভেন্থ হেভেন’, ‘স্ট্রিট অ্যাঞ্জেল’ ও ‘সানরাইজ’ সিনেমায় অভিনয়ের জন্য জ্যানেট গেনর। সেরা শিল্পনির্দেশনা: ‘দ্য ডোভ ও টেম্পেস্ট’-এর জন্য উইলিয়াম ক্যামেরন মেনজিস। সেরা চিত্রগ্রহণ: ‘সানরাইজ’ সিনেমার জন্য চার্লস রোশার ও কার্ল স্ট্রুস। সেরা অনন্য ও নান্দনিক চলচ্চিত্র: ‘সানরাইজ’। সেরা চিত্রনাট্য (অবলম্বন): ‘সেভেন্থ হেভেন’। সেরা চিত্রনাট্য (মৌলিক): ‘আন্ডারওয়ার্ল্ড’। আর বিশেষ পুরস্কার অর্জন করে ‘দ্য সার্কাস’ ও ‘দ্য জ্যাজ সিঙ্গার’ (প্রথম সবাক চলচ্চিত্র)।

আয়োজন যেখানে হয়

২০০২ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠানটি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে। ২০১২ সাল পর্যন্ত এই স্টুডিওর নাম ছিল ‘কোডাক থিয়েটার’। ২০০২ সালের আগে অবশ্য অন্যান্য জায়গায়ও এই অস্কারের পসরা বসেছিল। সেগুলোর মধ্যে রয়েছে, ক্যালিফোর্নিয়ার গ্রাউম্যান’স চাইনিজ থিয়েটার (১৯৪৪–৪৬), মার্কুইস থিয়েটার (১৯৪৮) এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিক সেন্টার (১৯৬৯)।

বিজয়ীরা আসলে কী পায়

অনেকের মনে প্রশ্ন, অস্কার বিজয়ীরা ওই ট্রফিটি ছাড়া আর কিছু কি পান? কোনো টাকাকড়ি? না, কোনো অর্থ পান না। পুরস্কার জয়ের মধ্য দিয়ে বিজয়ীদের ক্যারিয়ার রাতারাতি ফুলেফেঁপে উঠে—এ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি টাকাও কাউকে দেয় না।

তথ্যসূত্র: ব্রিটানিকা, অস্কারস ডট ওআরজি ও দিয়ারিও এএস

বিষয়: আমেরিকাসিনেমাঅস্কারপুরস্কারচলচ্চিত্র
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।