Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী?

ইয়াসিন আরাফাত

ইয়াসিন আরাফাত

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১: ০৮
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী?

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি বেসামরিক নৌবহর। এটি ইসরায়েলের গাজা অবরোধকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। ইসরায়েলি গণহত্যা ও দুর্ভিক্ষের শিকার গাজাবাসীর জন্য সহায়তা পৌঁছাতে ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।

Advertisement
Advertisement
Advertisement

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও পরিচিত। এই আন্তর্জাতিক উদ্যোগ চলতি বছরের মাঝামাঝি শুরু হয়। ‘সুমুদ’ শব্দটির অর্থ আরবিতে ‘অটলতা’ বা ‘ধৈর্য’।

সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন মানবাধিকার কর্মী ও সংগঠন। এর মধ্যে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা, এবং সুমুদ নুসান্তারা। ইতালিয়ান এনজিও ইমার্জেন্সি তাদের একটি চিকিৎসা সহায়তা জাহাজ নিয়ে এই বহরে যোগ দিয়েছে। এই জাহাজটিতে ৪৫ টন ওষুধ ও খাদ্য রয়েছে।

আয়োজকরা একে ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর বলছেন। এই বহরে প্রায় ৪৫টি জাহাজে গাজার পথে যাত্রা করেছিলেন অন্তত ৫০০ মানবাধিকারকর্মী। অংশ নিতে নিবন্ধন করেছিল ১৫ হাজারের বেশি মানুষ।

Advertisement
Advertisement
Advertisement

সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কর্মী, চিকিৎসক এবং শিল্পীরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি অভিনেত্রী আদেল হায়েনেল ও জুয়েলেভেলিল ম্যান্ডেলা (নেলসন ম্যান্ডেলার নাতি)। এছাড়াও রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।

সুমুদ ফ্লোটিলার বেশিরভাগই ছোট ও মাঝারি আকারের নৌযান। এগুলো যাত্রা শুরু করেছে জেনোয়া, বার্সেলোনা, তিউনিস ও কাটানিয়ার মতো ভূমধ্যসাগরীয় বন্দর থেকে।

২০০৭ সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় সরকার গঠনের পর থেকে ইসরায়েল ভূখণ্ডটিকে অবরুদ্ধ করে রেখেছে। আয়োজকরা এই পদক্ষেপকে বেআইনি এবং আন্তর্জাতিক আইনে ‘সমষ্টিগত শাস্তি’ বলে অভিহিত করছেন।

এর আগেও গাজায় অবরোধ ভাঙার উদ্দেশে যাওয়া বেশি কিছু নৌযানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ২০১০ সালের মাভি মারমারা নামের একটি নৌযানে ইসরায়েলের হামলায় ১০ জন নিহত হন।

সুমুদ ফ্লোটিলা সংশ্লিষ্টদের দাবি, গাজার স্থলপথ প্রবেশের পথ হয় বন্ধ করে রাখা হয়, নয়তো কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয়। যার ফলে সেখানে সহায়তা পাঠানো যায় না। তাদের মতে, গাজায় ত্রাণ পাঠানোর জন্য সমুদ্রপথই একমাত্র নির্ভরযোগ্য বিকল্প।

দুই বছর ধরে গাজায় হামাসবিরোধী অভিযানের নামে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। সেখানে মানবিক সংকট এখন চরম। সুমুদ ফ্লোটিলার আয়োজকরা শুধু এককালীন ত্রাণ সরবরাহ নয়, তারা গাজার বাসিন্দাদের জন্য একটি স্থায়ী ও বেসামরিক নেতৃত্বাধীন সমুদ্রপথ গড়ে তুলতে চান। তারা জোর দিয়ে বলছেন, ফিলিস্তিনিদের নিজেদের আঞ্চলিক সমুদ্র সীমায় স্বাধীন প্রবেশাধিকারের অধিকার রয়েছে। সেইসঙ্গে শত শত আন্তর্জাতিক অংশগ্রহণকারীকে একত্রিত করে তারা গাজার বিচ্ছিন্নতার দিকে বৈশ্বিক মনোযোগ আনতে চান।

এরইমধ্যে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মারিনেট নামের একটি জাহাজ। নৌবহরের বাকি সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সব জাহাজে থাকা ৪৫০ জনের বেশি মানবাধিকারকর্মীকে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে ইসরায়েল।

তথ্যসূত্র: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ডট ওআরজি, রয়টার্স, আল জাজিরা

বিষয়: আমেরিকাহামলাফিলিস্তিনগাজা উপত্যকাযুদ্ধইসরায়েল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।