Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

যুক্তরাষ্ট্রের টানা হামলার মধ্যে আবার কোন কোন দেশে হামলা চালাল ইরান?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫: ১৬
যুক্তরাষ্ট্রের টানা হামলার মধ্যে আবার কোন কোন দেশে হামলা চালাল ইরান?

ইরানের সামরিক স্থাপনা, বিশেষ করে রসদ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টানা সপ্তম রাতের মতো হামলা চালানোর পর আজ শনিবার উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোর ওপর নতুন করে হামলা শুরু করেছে ইরান। এক সপ্তাহ আগে নাজুক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর এ সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুই পক্ষই সমুদ্রপথে জাহাজ চলাচলকেও লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করছে। অন্যদিকে ইরানের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচল সংক্রান্ত তাদের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়ে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনের আগে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির ওপর রাজনৈতিক চাপ বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরান ক্রমাগত উত্তেজনার মাত্রা বাড়াচ্ছে, যা পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।

ইরান জানিয়েছে, তারা বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানসহ যেসব উপসাগরীয় দেশে মার্কিন বিমানঘাঁটি রয়েছে, সেসব দেশে হামলা চালিয়েছে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স অন্তত দুটি স্থানে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো আগাম সতর্কতা জারি করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুদ্ধের শুরুতে ইরান সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোর কিছু অংশেও হামলা চালিয়েছিল।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি বহু বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কার্যক্রম ব্যাহত হয়েছে। পরে কুয়েতের সেনাবাহিনী জানায়, তারা ইরানের ড্রোন হামলার জবাব দিচ্ছে।

উত্তেজনার মাঝে চমক: ফের মুখোমুখি ইরান-আমেরিকা!iran usa update

আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের ড্রোন সংরক্ষণাগারে হামলা চালিয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র ধ্বংস করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি ‘শত্রু’ আমেরিকান জাহাজ লক্ষ্য করে ইরানের নৌবাহিনী উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, এ হামলায় আমেরিকান জাহাজে ‘ভয় ও আতঙ্ক’ সৃষ্টি হয় এবং সেটি ইরানি নৌবাহিনীর পাল্লার বাইরে সরে যেতে বাধ্য হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের সর্বশেষ হামলায় নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, “যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি আমেরিকান সেনা মোতায়েন রয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক, যুদ্ধের জন্য প্রস্তুত ও প্রাণঘাতী সক্ষমতা বজায় রেখেছে।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় জাস্ক শহরের বিদ্যুৎ স্থাপনা ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ পাম্পে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, হামলার কারণে জাস্কের কয়েকটি গ্রামের পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নৌ অবরোধ কার্যকর করতে তারা চারটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে, একটি জাহাজ অচল করেছে এবং আরেকটিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের নৌ চলাচলবিষয়ক নিয়ম লঙ্ঘনকারী চারটি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে বাধা দেওয়া হয়েছে।

হরমুজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮SHIP

এ ছাড়া, আইআরজিসির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি পথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ইয়েমেন উপকূলের কাছে সশস্ত্র ব্যক্তিরা আরেকটি জাহাজ দখল করেছে। এতে লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসির বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত এ অঞ্চল থেকে রাসায়নিক সার কিংবা ‘এক ফোঁটা তেল ও গ্যাসও’ রপ্তানি করা সম্ভব হবে না।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি শুক্রবার যুক্তরাষ্ট্রকে উত্তেজনা আরও বাড়ানো কিংবা ইরানের ভূখণ্ড দখলের যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন।

অবকাঠামো নিয়ে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাতের এই নতুন উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র বলেন, বিশেষ করে ‘ইরান ও পুরো অঞ্চলের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা’ নিয়ে তিনি উদ্বিগ্ন।

সেন্টকম জানিয়েছে, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ‘সামরিক রসদ অবকাঠামো’ও ছিল। এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো তারা অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করল।

ইরানি গণমাধ্যম জানায়, শনিবার ভোরে হরমুজ প্রণালির ইরানি অংশসংলগ্ন উপকূলীয় হরমোজগান প্রদেশে হামলা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এতে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। এ ছাড়া, দুটি সেতু ও একটি সড়ক সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সিরিক, আহভাজ, ইয়াজদ, জাস্ক ও খোররমাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বা হামলার খবর পাওয়া গেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

বিষয়: আমেরিকাহামলাইরানজাতিসংঘড্রোনমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রযুদ্ধঅ্যান্তোনিও গুতেরেস
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।