Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

টেস্ট ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ পিএসএল ফাইনাল?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৮: ০৫
টেস্ট ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ পিএসএল ফাইনাল?

“বাংলাদেশ! প্লিজ নাহিদ রানার যত্ন নিও”—কিছুদিন আগেই আকুতির সুরে কথাটা বলেছিলেন ধারাভাষ্যকার ডমিনিক কর্ক। এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশের তরুণ এই পেসার ঠিক সেই জায়গায় নিজেকে আবিষ্কার করেছেন, যেখানে তাকে দেখতে চাননি কর্ক। অর্থাৎ, যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে না নাহিদের।

Advertisement
Advertisement
Advertisement

মনে প্রশ্ন জাগতেই পারে, সদ্যই পিএসএলের ফাইনালে আগুন ঝরানো বোলিং করা একজন ক্রিকেটারকে নিয়ে কেন এমনটা বলা হচ্ছে? উত্তরটা খুব সহজ। সেই ফাইনাল খেলতে গিয়েই যে নাহিদ রানা অনিশ্চিত হয়ে পড়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। সঙ্গী হয়েছে দুটি চোট!

পিএসএলে চার ম্যাচ খেলে নাহিদ দেশে ফেরেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। প্রথম ম্যাচে ভালো করেননি, হেরে যায় বাংলাদেশও। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে পাঁচ উইকেট নিয়ে জেতান দলকে। নাহিদকে টানা না খেলিয়ে এর আগ পর্যন্ত বিশ্রাম দেওয়ার নীতিতে অটল ছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবার সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে দেশের ইতিহাসের সবচেয়ে গতিময় পেসারকে তৃতীয় ম্যাচেও খেলানো হয়। বিপত্তির শুরু সেখান থেকেই।

কে জানত, স্রেফ এই একটি ম্যাচের জন্য গোটা প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে, আর টেস্ট ক্রিকেটকেও দেওয়া হয়েছে কম গুরুত্ব!

ফিল্ডিংয়ের সময় মাঠের ভেতরের বিজ্ঞাপনের একটি বোর্ডের তারকাটায় লেগে কেটে যায় ডান হাতের তর্জনী। আপাতত সেই চোট গুরুতর না মনে হলেও বিশ্রাম দেওয়া হয় টি-টোয়েন্টি সিরিজে। পাশাপাশি বাতিল করা হয় পিএসএলের বাকি অংশে খেলার অনুমতিও। বিসিবি জানায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতেই এই সিদ্ধান্ত।

Advertisement
Advertisement
Advertisement

তবে পিএসএলে নাহিদের দল পেশোয়ার জালমি ফাইনাল নিশ্চিত করতেই বদলে যায় চিত্র। শিরোপার লড়াইয়ে তাকে দলে পেতে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে আবেদন জানান ক্লাবটির মালিকপক্ষ। সেই ডাকে সাড়া দিয়ে অনুমতি দেওয়া হয় নাহিদকে ফাইনালে খেলতে পাকিস্তানে যাওয়ার জন্য। ফাইনালে তিনি পেশোয়ারকে হতাশ করেননি। চার ওভারে ২ উইকেট নিয়ে রাখেন জয়ে ভূমিকা। কিন্তু কে জানত, স্রেফ এই একটি ম্যাচের জন্য গোটা প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে, আর টেস্ট ক্রিকেটকেও দেওয়া হয়েছে কম গুরুত্ব!

পিএসএলে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা। ছবি: ফেসবুক
পিএসএলে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা। ছবি: ফেসবুক

নাহিদ দেশে ফেরার পরই খবর চাউর হয়, পিএসএল থেকে দুটি চোট বয়ে দেশে ফিরেছেন তিনি। একটি হাতে, যা তিনি পাকিস্তানে গিয়ে আঘাত পেয়েছেন। এই চোট শিগগিরই সেরে উঠবে বলেই আশা করছে বিসিবি। তবে বিস্ময়ের জন্ম দিয়েছে নাহিদের গোড়ালিতে চোটের বিষয়টি, যা এতদিন পর্যন্ত আড়াল করেই রাখা হয়েছিল। টেপ পেঁচিয়ে নাকি এই চোট ‘ম্যানেজ’ করেই খেলছেন তিনি। এসব জেনেও কীসের ভিত্তিতে টেস্ট সিরিজ শুরুর মাত্র ৫ দিন আগে, কেন আর কীভাবে নাহিদকে নাটকীয়ভাবে পিএসএলে খেলতে দেওয়া হলো–সেটা নিয়েও নেই সদুত্তর।

বিসিবির একটি সূত্র চরচাকে এই ব্যাপারে জানিয়েছেন তাদের অবস্থান, “এখানে কিন্তু নির্দিষ্ট করে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। বিশেষ বিবেচনায় নাহিদকে পিএসএলে খেলতে যেতে দেওয়া হয়েছিল তার চোট, বিশ্রাম, ভ্রমণ ক্লান্তি সব মাথায় রেখেই। সব পক্ষের সঙ্গেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই সময়ে সে দেশে থেকে প্রস্তুতি নিলেই হয়তো ভালো হতো।”

এসব ক্ষেত্রে সচরাচর যা হয়, নাহিদের বেলায়ও তাই হচ্ছে। একজন দোষ চাপিয়ে দিচ্ছেন অন্যজনের ওপর। এতে শেষ পর্যন্ত হয়তো দায়টা চলে যাবে ফিজিও বা মেডিকেল টিমের কাঁধে।

নাহিদের মতো গতিময় পেসার এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বেই বিরল। তাই সবাই একবাক্যে মানেন, তিনি বাংলাদেশের পাশাপাশি ক্রিকেটেরও সম্পদ। ফলে তাকে কীভাবে তিন ফরম্যাটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেছে বেছে খেলাতে হবে, সেটাই বিসিবির দায়িত্ব। দীর্ঘ সময় ধরে সেটা ভালোভাবেই অনুসরণ করা হয়েছিল। তবে পিএসএলের এক ফাইনাল খেলার জন্য ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে টেস্ট সিরিজে অংশগ্রহণকেই।

টিম ম্যানেজমেন্টের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেছেন আশার কথা। তিনি বলেন, “পেসারদের চোট খুব স্বাভাবিক ঘটনা। নাহিদকে নিয়ে আমরা সাবধানী আগেও যেমন ছিলাম, এখনও তাই আছি। পিএসএল খেলতে গিয়ে যে চোটটা পেয়েছে, সেটা খুবই সামান্য। আর অন্য চোট, যেটা গোড়ালিতে, সেটা নিয়ে তো নাহিদ আগেও খেলেছে। পিএসএলের ফাইনালেও তো খেলল। আমরা আশাবাদী প্রথম টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে।”

পেসারদের দেশে নাহিদ রানার গতির ঝড়, বাংলাদেশের আক্ষেপ কি ঘুচল?nahid rana f

এসব ক্ষেত্রে সচরাচর যা হয়, নাহিদের বেলায়ও তাই হচ্ছে। একজন দোষ চাপিয়ে দিচ্ছেন অন্যজনের ওপর। এতে শেষ পর্যন্ত হয়তো দায়টা চলে যাবে ফিজিও বা মেডিকেল টিমের কাঁধে। তবে নাহিদের মতো একজন গতিময় পেসারের ক্ষেত্রে সামান্য চোটাঘাতও বড় হতে পারে। শুরুতে সতর্ক অবস্থানে থেকেও কেন পরে টেস্ট সিরিজকে একপাশে সরিয়ে পিএসএলকে গুরুত্ব দিয়েছে বিসিবি, সেটাই এখন বড় প্রশ্ন।

আর সেই প্রশ্নটা থেকে যাবে নাহিদ ৮ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেললেও। পেসাররা চোট পাবেনই, তবে সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি। গত দুই সপ্তাহে নাহিদের চোট নিয়ে বিসিবি যে সেই সতর্কতা অবলম্বন করেনি, তা তো এখন স্পষ্ট।

এ যাত্রায় পার পেয়ে গেলেও ভবিষ্যতে এমন গাফিলতি নাহিদের জন্য হতে পারে বড় বিপদের কারণ। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই বিসিবি কি সতর্ক হবে?

বিষয়: পাকিস্তানবিসিবিখেলাপিএসএলটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।