আইইউটি-তে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আইইউটি-তে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার অনুষ্ঠিত
“এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক সেমিনার অনুষ্ঠনে। ছবি: প্রাইম ব্যাংকের সৌজন্যে

প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে তরুণদের আর্থিক জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশকে কেন্দ্র করে বিভিন্ন দিক আলোচনা হয়। মূলত একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞানের সংযোগ ঘটানোই ছিল সেমিনারের প্রধান লক্ষ্য।

শিক্ষাখাত ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রাইমএকাডেমিয়া দীর্ঘদিন ধরে কাজ করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জনসহ আর্থিক খাত সম্পর্কে ধারণা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি তরুণদের আর্থিক পরিকল্পনা ও সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ছোট থেকেই আর্থিক শৃঙ্খলা গড়ে তোলা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক অ্যাকাউন্ট খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ব্যক্তি পর্যায়ে সুযোগ সৃষ্টি, বৈষম্য কমানো এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া।

অনুষ্ঠানে আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, এফইটি ডিন প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী ও কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া, এফসিএ প্রাইম ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও করপোরেট খাতের মধ্যে এমন সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সম্পর্কিত