শিল্প

গ্যাস সংকটে কি থমকে যাচ্ছে অর্থনীতি?
দেশে তীব্র গ্যাস সংকটের প্রভাব এখন শুধু জ্বালানি খাতের বাস্তবতা। জ্বালানী খাতের েএই সংকট আঘাত হানছে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, রপ্তানি, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, এলএনজি আমদানিনির্ভরতা এবং টার্মিনাল সংকট—সব মিলিয়ে কেন তৈরি হয়েছে এই পরিস্থিতি?

বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধের বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের বাণিজ্যকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভারতের মহারাষ্ট্রে বলিউড তারকাদের ‘সারোগেট’ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
খাদ্য নিরাপত্তা অভিযান জোরদার করার অংশ হিসেবে দেওয়া সতর্কবার্তায় শাহরুখ খানসহ ওই তিন অভিনেতাকে বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি
গার্মেন্টস শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবিতে আগামী ১৬ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ’।

তারেকের সুলতান, সুলতানের তারেক
যেন পুরোনো মন্দিরের ঋষির মতো লাগে সুলতানকে! জরাজীর্ণ ভবনে যেন এক বর্ণিল প্রাণ! কি এক অদ্ভুত পরস্পরবিরোধী সহাবস্থান! বলছি তারেক মাসুদের প্রথম চলচ্চিত্রের কথা। এই সেই ‘আদম সুরত’ যার জন্য তারেক মাসুদ বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পায়ে ঠেলেছিলেন। শুধু তাই নয়—জীবনের সাতটি বছর তিনি লেগে রইলেন শুধু ‘আদম সুরত’ ক

তেল সংকট: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া কি বিকল্প হতে পারবে?
হরমুজ প্রণালি বন্ধ হওয়া মানে শুধু তেল পরিবহনে সমস্যা নয়—এর প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ, শিল্প, সার উৎপাদন এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। কিন্তু বিশ্ব বসে থাকেনি। সংকট শুরু হওয়ার পর একে একে কয়েকটি বিকল্প সামনে আনা হয়েছে।

অর্থবছরের প্রথম মাসে পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত বছরের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ) এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, জুলাই মাসে পোশাক রপ্তানি আয় হয়েছে ৩

গ্যাস সংকট: শিল্প খাতে ভোগান্তি এখন, বড় বিপদ সামনে
গ্যাস সংকটে শিল্পখাতের উৎপাদন ব্যাহত হচ্ছে অনেক। খরচ বাড়ছে, বাড়ছে ক্ষতিও। কারখানা বন্ধ হওয়ার ঘটনাও ঘটছে। তবে গ্যাস সংকটের প্রভাব কি শুধু শিল্পখাতেই সীমাবদ্ধ থাকবে? বিশ্লেষণ বলছে, এর নেতিবাচক প্রভাবে সামনে পুরো অর্থনীতিতেই বড় বিপদের আশঙ্কা আছে।

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালার বাস্তবায়নে ঘাটতি, কার্যকর পদক্ষেপের আহ্বান
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

চীনা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর
মন্ত্রী বলেন, “আমরা চাই চীন বাংলাদেশে কৌশলগত বিনিয়োগ করুক। গার্মেন্টস, ওষুধ শিল্প বা অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ খাতে বিনিয়োগ ঠিক আছে। তবে আমাদের সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যাতে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশা করতে পারি।”

‘শিল্প একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ’
বনলতা সেন সিনেমা কোন ধারার? কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা আর ‘বনলতা সেন’ সিনেমা কোথায় আলাদা? এমন নানা বিষয়ে চরচার সঙ্গে কথা বলেছেন বনলতা সেন সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল

শিল্প কারখানা মালিকরা বাঁচলে শ্রমিকরা বাঁচবেন: শ্রম সচিব
বাংলাদেশের শিল্প কারখানা গুলো বেঁচে থাকলে দেশের শ্রমিকরাও বাঁচবেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। সেই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প কারখানার মালিক হয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে, সে বিষয়ে সরকার করছে বলে জানান তিনি।

ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য বাংলাদেশ প্রস্তুত?
বাংলাদেশের জন্য এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। কারণ দেশের অর্থনৈতিক সাফল্যের বড় ভিত্তি সস্তা শ্রমনির্ভর শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাত।

‘দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়’ ভেষজ গাছের ডাটাবেজ
‘ডন অব বায়োইনফরম্যাটিক্স বাংলাদেশ’, সংক্ষেপে ডিওবি। যা ঔষধ শিল্পের বিকাশে কাজ করছে। ডিওবির দাবি, দুই বছরের প্রচেষ্টায় তারা গড়ে তুলেছে, দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যালস ডাটাবেজ।

মুস্তাফা মনোয়ার: এক স্বভাবশিল্পীর শেষ যাত্রা
কবি গোলাম মোস্তফার সন্তান হিসেবে তিনি সুধীসমাজের কাছে বিশেষ সমীহের পাত্র ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে কর্মসূত্রে তিনি পারফরম্যান্সের জগতে প্রবেশ করেছিলেন। তিনি বেতারে অভিনয় করলেও টেলিভিশনে অভিনয়ের কথা শুনিনি।

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত
দেশ আর্ট গ্যালারির উদ্যোগে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে চার শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে বিশেষ শিল্প প্রদর্শনী ‘পেটালস অব টাইম’। গত ২৬ জুন ২০২৬ (শুক্রবার) বিকেল ৫:৩০টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক
বিবৃতিতে আরও বলা হয়, সম্মিলিত সামাজিক আন্দোলন বিশ্বাস করে—একজন সত্যিকারের শিল্পীর জীবন কেবল তার সৃষ্ট শিল্পকর্মেই সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও মানবিক চেতনার মধ্যেও তা চিরস্মরণীয় হয়ে থাকে।

এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত
মেলায় এনআরবিসি ব্যাংকের গ্রাহকসহ এমএসএমই খাতের উদ্যোক্তারা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। গ্রাহক-ব্যাংকার সম্পর্ক উন্নয়ন, উদ্যোক্তাদের সমস্যার সমাধান, ঋণপ্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়াসহ ব্যাংকিং সেবা সংক্রান্ত নানা বিষয়ে পারস্পারিক মতবিনিময় করা হয়।

বিদেশি সিনেমা কীভাবে হল মালিকদের জন্য লাভজনক?
গত ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়ের দিক থেকেও ভেঙেছে রেকর্ড। চরচা সিনেমানামার বিশেষ পর্বে কথা বলেছেন পরিচালক তানিম নূর এবং হইচই-এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

‘মাদ্রাসা জগতের পড়ুয়া মানুষ বাউল জগতে আছি’
শাহ মোহাম্মদ শিপন। হাওর অঞ্চলের মরমী সাধক, বাউল মহাজনদের গান করার পাশাপাশি নিজেও লেখেন এবং সুর করেন।



