Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের মহারাষ্ট্রে বলিউড তারকাদের ‘সারোগেট’ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮: ২৯
ভারতের মহারাষ্ট্রে বলিউড তারকাদের ‘সারোগেট’ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
ভারতের মুম্বাইয়ে ‘পাঠান’ চলচ্চিত্রের সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে বলিউড অভিনেতা শাহরুখ খান। ৩০ জানুয়ারি ২০২৩। ফাইল ছবি: রয়টার্স

নিষিদ্ধ একটি সুপারি-জাতীয় পণ্যের সঙ্গে যুক্ত একটি ব্র্যান্ডের ‘সারোগেট’ বিজ্ঞাপনে আর অংশ না নেওয়ার জন্য বলিউডের তিন শীর্ষ অভিনেতাকে নির্দেশ দিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্য।

Advertisement
Advertisement
Advertisement

খাদ্য নিরাপত্তা অভিযান জোরদার করার অংশ হিসেবে দেওয়া সতর্কবার্তায় শাহরুখ খানসহ ওই তিন অভিনেতাকে বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়েছে। এই রাজ্যে বিখ্যাত মুম্বাই শহরের অবস্থান।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মহারাষ্ট্রের নতুন খাদ্য নিরাপত্তা প্রধান নিম্নমানের পরিচ্ছন্নতার অভিযোগে জনপ্রিয় স্থানীয় রেস্তোরাঁর পাশাপাশি বিদেশি চেইনগুলোরও লাইসেন্স স্থগিত করেছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। গত সপ্তাহে রাজ্যটি ডোমিনোজের চারটি শাখা এবং বড় বড় মুদি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ১২টি গুদাম বন্ধ করে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

গত সপ্তাহে প্রকাশিত এক সতর্কবার্তায় শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে মহারাষ্ট্র সরকার জানায়, তারা ‘বিমল’ ব্র্যান্ডের এলাচের বিজ্ঞাপন করছেন। তবে ব্র্যান্ডটি মূলত একটি নিষিদ্ধ সুপারি-মিশ্রিত পণ্য—পান মসালার সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। মাত্র সাড়ে ৩ রুপি দামের ছোট প্যাকেটে বিক্রি হওয়া এই পণ্যকে ক্ষতিকর বলে মনে করা হয়, বিশেষ করে তামাকের সঙ্গে মিশিয়ে খেলে।

শিল্পখাতের হিসাব অনুযায়ী, গত বছর ভারতে পান মসালার বাজারের আনুমানিক মূল্য ছিল ৫০০ কোটি ডলার। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা বলেছেন, এটি মুখের টিস্যু শক্ত হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ, যা প্রায়ই পরবর্তী পর্যায়ে মুখের ক্যানসারে রূপ নিতে পারে।

ধর্মেন্দ্র যেভাবে বদলে দিয়েছিলেন বলিউডDHARMENDRA

শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের প্রতিনিধিরা মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেননি। ব্র্যান্ডটির মালিক প্রতিষ্ঠান বিষ্ণু অ্যান্ড কোম্পানি ট্রেডমার্কসও কোনো মন্তব্য করেনি।

মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নোটিশে বলেছে, “ব্র্যান্ডের নাম ও পরিচয় এভাবে ব্যবহার করলে নিষিদ্ধ পণ্যটির প্রতি ভোক্তাদের পরিচিতি প্রচার, আরও জোরদার বা বজায় রাখার প্রভাব পড়তে পারে।” এ বিষয়ে ১৫ দিনের মধ্যে অভিনেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মহারাষ্ট্র কর্তৃপক্ষ তিন অভিনেতাকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলতে, ভবিষ্যতে এ ধরনের কোনো সম্প্রচারে সহযোগিতা না করতে এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে করা তাদের বিজ্ঞাপন-চুক্তির বিস্তারিত তথ্য দিতে বলেছে।

সারোগেট বিজ্ঞাপন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার অতীতেও উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান নিয়ন্ত্রক ব্যবস্থাটি নিয়ে প্রায়ই আদালতে বিতর্ক হয়েছে। অভিনেতাদের দেওয়া নোটিশে রাজ্য সরকার বলেছে, ভারতীয় আইনে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ রয়েছে।

বিমলের একটি এলাচের বিজ্ঞাপনে তিন অভিনেতাকেই উৎসবের পরিবেশে একে অপরের গায়ে গেরুয়া রং ছুড়তে দেখা যায়। ইউটিউবে বিজ্ঞাপনটি ১০ কোটি ৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

রয়টার্স ২০২৪ সালে জানিয়েছিল, ভারত আরও কঠোর নিয়ম তৈরির উদ্যোগ নিয়েছিল, যাতে সারোগেট বিজ্ঞাপন বন্ধ করা যায়। এর আগে অভিযোগ উঠেছিল, মদ প্রস্তুতকারক কোম্পানিগুলো ক্লাবের গ্লাস বা মিউজিক সিডির মতো পণ্য ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের প্রচার করছে। তবে সেই নিয়ম এখনো চূড়ান্ত হয়নি।

বিষয়: মহারাষ্ট্রশিল্পহোটেল–রেস্তোরাঁতারকাখাদ্যবিজ্ঞাপনভারতবন্ধওষুধ প্রশাসনবলিউড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।