Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ওপেক থেকে আরব আমিরাত সরায় কি লাভ হলো চীনের?

সাইরুল ইসলাম

সাইরুল ইসলাম

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২: ১২
ওপেক থেকে আরব আমিরাত সরায় কি লাভ হলো চীনের?

অস্থির মধ্যপ্রাচ্যে একের পর এক বড় বড় সিদ্ধান্ত আসছে। তাতে খাদের কিনারায় আরও একধাপ এগিয়ে যাচ্ছে বিশ্ব। কিন্তু প্রতিটা পদক্ষেপেই লাভ হচ্ছে একটি দেশের, চীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধেও তাদের লাভ, যুদ্ধ বন্ধ হয়ে গেলেও তাদের লাভ। এবার চীন হয়তো বিশ্ববাজারে আরও বড় লাফ দিচ্ছে। আর এ লাফেই তারা আমেরিকাকে দেখাতে চলেছে বুড়ো আঙুল।

Advertisement
Advertisement
Advertisement

ভূ-রাজনীতি ও জ্বালানি বাজারের সমীকরণ দ্রুতই বদলে যাচ্ছে। একদিকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ, অন্যদিকে তেল রপ্তানিকারক দেশগুলোর প্রভাবশালী জোট ‘ওপেক’ থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেরিয়ে যাওয়ার ঘোষণা–এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা নিতে যাচ্ছে চীন।

বাজার বিশ্লেষকদের মতে, ওপেকের কঠোর নিয়মের বাইরে গিয়ে আমিরাত এখন চীনের জন্য জ্বালানি নিরাপত্তার নতুন এক ‘ভরসাস্থল’ হয়ে উঠতে পারে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।

ওপেক থেকে বেরিয়ে গেল আরব আমিরাতopec

বার্তা সংস্থা রয়টার্সের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত গত কয়েক বছর ধরে তাদের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা ৫ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার জন্য কয়েক শ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু ওপেকের উৎপাদন কমানোর নীতির কারণে তারা এই সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারছিল না। ওপেকের ওপর সৌদি আরবের একচ্ছত্র আধিপত্য নিয়ে আবুধাবির দীর্ঘদিনের অসন্তোষও ছিল।

Advertisement
Advertisement
Advertisement

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ছবি: রয়টার্স
ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ছবি: রয়টার্স

রয়টার্স আরও বলছে, ১ মে থেকে আমিরাত আনুষ্ঠানিকভাবে জোট ছাড়লে তারা আর কোনো নিয়ম মানতে বাধ্য থাকবে না। এতে বাজারে তেলের সরবরাহ বাড়বে, যার সরাসরি সুবিধা পাবে চীন। হয়তো হাফ ছেড়ে বাঁচবে আমিরাতও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তাদের প্রয়োজনীয় তেলের ৭০ শতাংশই বিদেশ থেকে আনতে হয়। যুদ্ধের কারণে বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলারে পৌঁছেছে, তখন আমিরাতের মতো একটি বিশাল উৎপাদনকারী দেশের জোট থেকে বেরিয়ে যাওয়া চীনের জন্য ‘আশীর্বাদস্বরূপ’।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, চীন এখন চাইলেই আমিরাতের সঙ্গে বিশেষ ‘দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি’ করতে পারবে। ফলে ওপেকের সম্মিলিত সিদ্ধান্তের কারণে তেলের দাম বাড়লেও চীন হয়তো সরাসরি চুক্তির মাধ্যমে কম মূল্যে তেল পাবে। কিন্তু চীন এই পথে হাঁটবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে চীনের এই বিশাল সম্ভাবনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্ব তেলের ২০ শতাংশ যে ‘হরমুজ প্রণালি’ দিয়ে যাতায়াত করে, সেই এলাকাটি এখন ‘রণক্ষেত্র’।

আল জাজিরা তাদের প্রতিবেদনে একটি সতর্কবার্তাও দিয়েছে। তারা বলছে, আমিরাত ওপেক ছেড়ে দিলেই সমস্যার সমাধান হবে না। যদি যুদ্ধের কারণে ইরান হরমুজ বন্ধ করে দেয়, তবে আমিরাতের অতিরিক্ত উৎপাদন কোনো কাজে আসবে না। কারণ, মধ্যপ্রাচ্যের তেল বাইরে পাঠানোর জন্য পর্যাপ্ত বিকল্প পাইপলাইন বা স্থলপথ নেই।

চীন এই ঝুঁকি কমাতে এখন থেকেই আরব আমিরাতের সঙ্গে ফুজাইরাহ বন্দরের মাধ্যমে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে সেই তথ্যও জানানো হয়েছে।

এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুদ্রাবাজার। আল জাজিরা ও ফাইন্যান্সিয়াল টাইমসের এ-সংক্রান্ত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, আমিরাত ওপেকের বাইরে এলে তারা মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ তেল বিক্রির পদক্ষেপ নিতে পারে।

ওপেকের কঠোর নিয়মের বাইরে গিয়ে আমিরাত এখন চীনের জন্য জ্বালানি নিরাপত্তার নতুন এক ‘ভরসাস্থল’ হয়ে উঠতে পারে। ছবি: পেক্সেলস
ওপেকের কঠোর নিয়মের বাইরে গিয়ে আমিরাত এখন চীনের জন্য জ্বালানি নিরাপত্তার নতুন এক ‘ভরসাস্থল’ হয়ে উঠতে পারে। ছবি: পেক্সেলস

বর্তমানে ওপেকের দেশগুলো মূলত ডলারেই লেনদেন করে। কিন্তু আমিরাত এই জোট থেকে বেরিয়ে গেলে চীনের বিশাল বাজারের নাগাল পেতে ইউয়ান গ্রহণ করতে শুরু করবে। এটি হবে বিশ্ব অর্থনীতিতে ‘পেট্রোডলার’ ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আর এর মধ্য দিয়ে চীনের মুদ্রা আন্তর্জাতিক পথে আরও বড় লাফ দেবে।

ওপেক ছাড়ল আরব আমিরাত, তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য কেন এটি ধাক্কা?opec

ট্রেড ও লজিস্টিকস নিয়ে কাজ করা কনসালটেন্সি ফার্ম কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক মুয়ু জু সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, “চীন সবসময় তার জ্বালানি উৎসকে বৈচিত্র্যময় করতে চায়। আমিরাতের এই সিদ্ধান্ত বেইজিংয়ের জন্য একটি মোক্ষম সুযোগ। আমরা আশা করছি, ২০২৬ সালের শেষের দিকে চীন আমিরাত থেকে আমদানির পরিমাণ বর্তমানের চেয়ে আরও ২০-৩০ শতাংশ বাড়িয়ে দেবে।”

অন্যদিকে, স্পার্টা কমোডিটিসের বিশ্লেষক জুন গোহর ভাষ্য, “এবার বাজারের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে চীন কম দামে তেল কিনে তাদের জাতীয় রিজার্ভ ভর্তি করে রাখতে চাইবে।”

সংযুক্ত আরব আমিরাতের ওপেকের সদস্যপদ ত্যাগ কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়; এটি একটি বড় ভূ-রাজনৈতিক চাল বলেই মনে হচ্ছে। ইরান-ইসরায়েল যুদ্ধের এই কঠিন সময়ে যখন পশ্চিমা বিশ্ব তেলের যোগান নিয়ে চিন্তিত, তখন চীন ও আমিরাতের এই সম্ভাব্য ‘ঘনিষ্ঠতা’ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। তবে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নির্ভর করছে হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর। তবে চীন হয়তো বিকল্প পথ বের করেই রেখেছে।

বিষয়: আমেরিকাইরানআরব আমিরাতযুদ্ধইসরায়েলচীন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড