পরিবেশ

সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর
পোপ লিও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা বহু সংঘাতের কারণে ক্ষতবিক্ষত।” তিনি খ্রিস্টানদের ক্ষমা, সংহতি এবং দুর্বল ও অসহায় মানুষের প্রতি উদ্বেগ দেখানোর আহ্বান জানান।

প্রাকৃত সমাজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজন
প্রাণ-প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের পথ অনুসন্ধানের প্রত্যয় নিয়ে ‘প্রাকৃত সমাজ’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘প্রাকৃত সমাজের আলাপ ও গান’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন চলে।

স্পঞ্জ শহর কী? কেন গুরুত্বপুর্ণ?
স্পঞ্জ তো চেনেন। স্পঞ্জের সবচেয়ে বড় ক্ষমতা হলো পানি বা তরল শুষে নিতে পারা। স্পঞ্জ নিয়ে কেন আলোচনা তাই না? ধরুন ঢাকা শহর এক বিশাল স্পঞ্জ। তাহলে এই যে একটু বৃষ্টিতেই শহর কি ডুবে যেত? না। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরির আগেই সেই পানি শুষে নিত। শুনতে অদ্ভুত লাগছে জানি।

ওমানের উপকূলে তেলবাহী ট্যাংকারের ছড়িয়ে পড়া তেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
ফুটো হয়ে যাওয়া একটি তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ তেল ওমানের উপকূলের দিকে আসতে শুরু করেছে বলে দেশটির পরিবেশ সংস্থা নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার পর এটি কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ তেলদূষণের ঘটনায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।

পিকেএসএফের গ্রিন প্রকল্পে উপকৃত হবে আড়াই লাখেরও বেশি পরিবার
প্রকল্পের আওতায় হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলসহ দেশের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালার বাস্তবায়নে ঘাটতি, কার্যকর পদক্ষেপের আহ্বান
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

মাইক্রোপ্লাস্টিক কী ক্ষতি করে?
সম্প্রতি বাংলাদেশি সংগঠন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬.৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।
সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনরত লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে আজ শনিবার সকালে জোর করে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। তাঁকে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ছিল তাঁর অনশনের ২১তম দিন।

সিসা দূষণ থেকে শিশুদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি রংপুরের তরুণদের
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং সংশ্লিষ্ট গবেষণার তথ্য তুলে ধরে বক্তারা বলেন, বিশ্বে সিসা দূষণে আক্রান্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ অন্যতম শীর্ষে। দেশে সাড়ে ৩ কোটিরও বেশি শিশুর রক্তে সিসার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

শিশুদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।

ভারী বৃষ্টিপাতের পরও মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা
একিউআই অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ ধরা হয়।

ঢাকায় জলাবদ্ধতা নিরসনে কী করতে পারে সরকার
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) চট্টগ্রামে ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় বৃষ্টি হয় ৯৭ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৮৪, রংপুরে ৫১, সিলেটে ২৮, ময়মনসিংহে ২৭, বাঘাবাড়িতে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

সারাদিন ব্যবহৃত টিস্যু পকেটে রাখি, রাতে ফিরে ডাস্টবিনে ফেলি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পরিচ্ছন্ন রাস্তা ও সুন্দর পরিবেশ দেখে মানুষ প্রায়ই প্রশংসা করে। বাংলাদেশকেও একইভাবে সুন্দর করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

জলাবদ্ধতায় নাকাল খুলনা, ৮২৩ কোটি টাকার প্রকল্পের সুফল কোথায়
কেসিসির প্রধান কনজারভেন্সি কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘‘আমরা নিয়মিত ড্রেন পরিষ্কার করছি। গত কয়েক দিনের বৃষ্টির কারণে আমরা আপাতত এই কাজ বন্ধ রেখেছি। কারণ ড্রেন থেকে তোলা নরম কাদা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আবার ড্রেনে চলে যাচ্ছে।’’

ঢাকা: ইতা আমরা কিতার মইধ্যে ট্যাহা ঢালতেসি!
ঢাকার গত কয়েক বছরের সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, শহরের বাসযোগ্যতার ধারাবাহিক কোনো টেকসই উন্নতি হয়নি, বরং দিন দিন এর অবনমন ঘটেছে। ২০২১ সালে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম, যেখানে করোনা মহামারির কারণে স্বাস্থ্যসেবার স্কোর নেমেছিল মাত্র ১৬.৭-এ।

দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। তবে পরিকল্পনা ছাড়া গাছ লাগালে এ লক্ষ্য পূরণ হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

২ কোটি শিক্ষার্থী পাবে এই পাটের স্কুল ব্যাগ
প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুল ব্যাগ দেবে সরকার। প্রাইমারির ২ কোটি শিক্ষার্থীকে এই স্কুল ব্যাগ দেওয়ার প্রকল্প বাস্তবায়নে কাজ করছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর আর তা বিতরণের দায়িত্ব পেয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

কেন চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় আলবেনিয়ার মানুষ?
ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ায় পরিবেশ ধ্বংস ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে এক নজিরবিহীন ফ্ল্যামিঙ্গো বিপ্লব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি মেগা রিসোর্ট প্রকল্পকে রাতারাতি আইনি সুবিধা দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছে দেশটির সরকার।



