Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সারাদিন ব্যবহৃত টিস্যু পকেটে রাখি, রাতে ফিরে ডাস্টবিনে ফেলি: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৬: ০২
সারাদিন ব্যবহৃত টিস্যু পকেটে রাখি, রাতে ফিরে ডাস্টবিনে ফেলি: প্রধানমন্ত্রী

সহজ কিছু অভ্যাস গড়ে তুলে বাংলাদেশকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ব্যক্তিগত অভ্যাসের গুরুত্ব বোঝাতে তিনি বলেন, “সারাদিন ব্যবহৃত টিস্যু আমি পকেটে রাখি। রাতে বাড়ি ফিরে সেগুলো ডাস্টবিনে ফেলি।”

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি নিজেদের ঘর এবং নিজেদের দেশ পরিষ্কার না রাখি, তাহলে বাইরের কেউ এসে আমাদের জন্য তা পরিষ্কার করে দেবে না। আমি দেশের সব মানুষের কাছে অনুরোধ করছি–আমরা যেন ইচ্ছামতো যত্রতত্র ময়লা না ফেলি। খালি পানির বোতল হোক, প্লাস্টিকের প্যাকেট হোক বা ব্যবহৃত কোনো জিনিস–সবকিছু নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “পানি খাওয়া শেষ হলে খালি বোতলটি রাস্তায় ফেলবেন না। কোনো প্লাস্টিকের ব্যাগ বা প্যাকেটের আর প্রয়োজন না থাকলে সেটি যেখানে-সেখানে ফেলে রাখবেন না। এসব অভ্যাস পরিবেশের ক্ষতি করে এবং শেষ পর্যন্ত আমাদের ও আমাদের সন্তানদেরই এর ভোগান্তি পোহাতে হয়।”

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বাংলাদেশকেও একইভাবে সুন্দর রাখতে সব নাগরিকের নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যক্তিগত দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি নিজের অভ্যাসের কথাও জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই ব্যবহৃত টিস্যু পকেটে রেখে দেওয়ার অভ্যাস করেছেন এবং ডাস্টবিন পেলে সেখানে ফেলেন।

তিনি বলেন, “সারাদিন ব্যবহৃত টিস্যু আমি পকেটে রাখি। রাতে বাড়ি ফিরে সেগুলো ডাস্টবিনে ফেলি। ধীরে ধীরে আমি এই অভ্যাস তৈরি করেছি। সবাই এমনটি করতে পারেন।”

আগে মাটি বাঁচাও, এরপর পরিবেশEcosystem

কাছের খালে ভাসমান দুটি প্লাস্টিকের বোতল দেখিয়ে তারেক রহমান বলেন, “একজন মানুষ যদি সারাদিন একটি ঘর পরিষ্কার করেন, আর পাঁচ-ছয়জন মানুষ সেটি নোংরা করতে থাকেন, তাহলে কি ঘরটি পরিষ্কার থাকবে? দেশও আমাদের ঘরের মতো। সবাই ময়লা ফেলতে থাকলে কয়েকজনের পক্ষে দেশ পরিষ্কার রাখা সম্ভব নয়।”

বাজার, সড়কের পাশ ও জনসমাগমস্থলে জমে থাকা আবর্জনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউই নোংরা পরিবেশ দেখতে পছন্দ করেন না। এতে পরিবেশেরও ক্ষতি হয়। তিনি বলেন, “তাই আসুন, আমরা আমাদের দেশের যত্ন নিই। আমাদের দেশ আমাদেরই দেখাশোনা করতে হবে, কারণ এটি আমাদের সবার ঘর। একটি পরিচ্ছন্ন বাংলাদেশ নির্ভর করে আমাদের সবার সচেতনতা ও দায়িত্ববোধের ওপর।”

সফরে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোরে নারী ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় এবং বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মাঠ মহড়া পরিদর্শন করেন।

বিষয়: প্রধানমন্ত্রীগৌরনদীবাংলাদেশপরিবেশবরিশাল বিভাগপরিবেশ দূষণবরিশালতারেক রহমানসেনাবাহিনীবৃক্ষরোপণ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।