নৌকাডুবি

আন্দামানে নৌকাডুবি, নেপথ্যে কারা?
আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ২৫০ জন নিখোঁজ হওয়ার পর সামনে এসেছে রোহিঙ্গা পাচারকারী মোহাম্মদ ফয়সালের চাঞ্চল্যকর সাক্ষাৎকার। নিজে শরণার্থী হয়েও কীভাবে তিনি এক বিশাল পাচার চক্রের অংশ হয়ে উঠলেন এবং অসহায় রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, তারই রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে এই প্রতিবেদনে।

বৃন্দাবনে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু
ভারতের বৃন্দাবনের যমুনা নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। মৃতদের অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২
জীবিতরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী। কয়েক ফুট উঁচু ঢেউয়ের আঘাতে যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। লিবীয় জলসীমার ভেতরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। জীবন বাঁচাতে অনেকেই সাগরের হিমশীতল পানিতে ঝাঁপ দেন।

ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশ, চারজন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

গাম্বিয়া উপকূলে ২০০ অভিবাসী নিয়ে নৌকা ডুবে নিহত ৭
গাম্বিয়ার উপকূলে ২০০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত সাতজন নিহত। এ ঘটনায় নিয়োঁজ রয়েছে রয়েছে।

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের দক্ষিণে ক্রিসি দ্বীপের কাছে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসী নিহত
গ্রিসের দক্ষিণের ছোট দ্বীপ ক্রিসি থেকে ২৬ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণে একটি নৌকা উল্টে কমপক্ষে ১৮ জন অভিবাসী ডুবে মারা গেছেন। এ ঘটনায় সমুদ্র থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

লিবিয়ায় ১০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, মিলল ৪ বাংলাদেশির মরদেহ
লিবিয়ার উপকূলীয় শহর আল খুমসের কাছে নৌকাডুবিতে ৪ অভিবাসী বাংলাদেশি নিহত হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী।

লিবিয়া উপকূলে বাংলাদেশি আরোহীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন।

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক
সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

মালয়েশিয়া সীমান্তে অভিবাসীদের নিয়ে ডুবল নৌকা, রয়েছে বাংলাদেশিও
মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জন জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে দুইজনকে জীবিত এবং এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

স্পেনের উপকূলে জাহাজ ডুবে ১৪০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

জিবুতি উপকূলে নৌকা ডুবে ৪৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
জিবুতি কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এখন পর্যন্ত ৬১ জন নিখোঁজ রয়েছেন। বিরতিহীনভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজদের খুঁজে বের করতে এবং উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’



