Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৯: ২৬
মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ওই নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর—বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

মালয়েশিয়ার কর্তৃপক্ষের সহায়তায় এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই কিশোরী রোহিঙ্গা মেয়ের মরদেহ উদ্ধার করেছে থাই কর্তৃপক্ষ। বাকি যাত্রীদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

ইউএনএইচসিআর ও আইওএম মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়েছে উদ্ধার অভিযানে প্রাণরক্ষাকারী ভূমিকা রাখার জন্য। সংস্থা দুটি জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সহায়তায় তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত।

সংস্থাদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্ভাব্য প্রাণহানির মাত্রা নিয়ে, কারণ রিপোর্ট অনুযায়ী আরেকটি নৌকা এখনো সমুদ্রে রয়েছে, যাতে প্রায় ২৩০ জন যাত্রী রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমার থেকে ৫ হাজার ৩০০ জনের বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেছেন। এর মধ্যে ৬০০ জনেরও বেশি নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে শরণার্থী শিবিরে সীমিত সহায়তা, মিয়ানমারে ক্রমবর্ধমান সংঘাত ও অবনতিশীল মানবিক পরিস্থিতি—এর সঙ্গে অর্থায়ন হ্রাস যুক্ত হয়ে আরও বেশি মানুষকে জীবন বাজি রেখে নিরাপত্তার খোঁজে সমুদ্রে নামতে বাধ্য করছে।

সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেওয়া রোহিঙ্গাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

একইসঙ্গে সংস্থাগুলো বলেছে, মিয়ানমারে চলমান সংকটের রাজনৈতিক সমাধান ও সংঘাতের অবসানে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। যতদিন পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুতির মূল কারণ ও রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিরসন না হবে, ততদিন তারা নিরাপত্তার সন্ধানে বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখবে।

ইউএনএইচসিআর ও আইওএম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অভিবাসন রুটে জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, শরণার্থী, অভিবাসী ও রাষ্ট্রহীন মানুষের সুরক্ষা ও টেকসই সমাধান জোরদারে। এই ‘রুট-ভিত্তিক পদ্ধতি’র লক্ষ্য হলো জীবন রক্ষা, মানুষকে সুরক্ষা প্রদান, ক্ষতি হ্রাস করা এবং অভিবাসন ও শরণার্থী চলাচল কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে রাষ্ট্রগুলোকে সহায়তা করা।

বিষয়: থাইল্যান্ডনৌকাডুবিউপকূলমালয়েশিয়ারোহিঙ্গা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।