
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
গাম্বিয়ার উপকূলে ২০০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত সাতজন নিহত। এ ঘটনায় নিয়োঁজ রয়েছে রয়েছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির নৌবাহিনী বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতের পর গাম্বিয়ান নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং একটি মাছ ধরার নৌকা অংশ নেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরে ডুবে যাওয়া নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন বলে শনাক্ত করা হয়েছে এবং কর্তৃপক্ষ বর্তমানে তাদের পরিচয় যাচাই করছে।
পশ্চিম আফ্রিকা থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।
ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছায়। অধিকার সংগঠন কামিনান্দো ফ্রোন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
তবে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানায়, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুটে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন ৬০ শতাংশ কমেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।