তালেবান

আফগানিস্তানে ফের হামলা: ২৬ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের
পাকিস্তানের ভূখণ্ডে হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, তবে তালেবান সরকার বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তানে হামলা চালিয়ে ১১ শিশুকে হত্যা করল পাকিস্তান
আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় ১১টি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।

কাবুলে সরকার পরিবর্তনের ছক আঁকছে পাকিস্তান?
জাতিসংঘ জানিয়েছে, মার্চের শেষ নাগাদ পাকিস্তানি বোমায় ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কুনার প্রদেশের নারি জেলার ৩১ বছর বয়সী দেলাওয়ার খান বলেন, তার পরিবার এবং আরও অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। খাবার ও পানি জোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

পাকিস্তান ও ইরান যুদ্ধের মাঝে আফগানিস্তান, এরপর কী?
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ আফগানিস্তানের সেই শেষ বিকল্প বাণিজ্য পথটিও বন্ধ করে দিয়েছে। বর্তমানে ইরান ও পাকিস্তান উভয় দেশই বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ায় আফগানিস্তান এখন আর কোনো সংযোগ সেতু নেই, বরং এটি এখন চারদিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়েছে।

কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০, দাবি তালেবানের
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

হঠাৎ কী নিয়ে যুদ্ধে জড়াল আফগানিস্তান-পাকিস্তান
পাকিস্তান ও তালেবানের মধ্যে বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষের পর সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে পাকিস্তান। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজের দলিল। সামরিক শক্তি বনাম গেরিলা অভিজ্ঞতা—এই সংঘাত কি ছড়িয়ে দেবে আঞ্চলিক অস্থিতিশীলতা?

হঠাৎ কী নিয়ে যুদ্ধে জড়াল আফগানিস্তান-পাকিস্তান
ইসলামাবাদ জানিয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে উগ্রবাদী সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটি এই সহিংসতার বড় অংশের জন্য টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে।

বাংলাদেশে ‘তালেবানাইজেশন’ কে চায়?
বাংলাদেশের রাজনীতির নানা দিক নিয়ে চরচা আয়োজিত তীর্যক অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

অষ্ট্রেলিয়ার আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে চার তালেবান কর্মকর্তা
চার তালেবান কর্মকর্তাকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অষ্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

তালেবানদের ভয়ে পালিয়ে আসা আফগানিরা শঙ্কায়
হোয়াইট হাউসের কাছে একটি বন্দুক হামলার ঘটনার পর ওয়াশিংটন সব আফগান অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এবং এই সিদ্ধান্ত এক মুহূর্তে হাজারো মানুষের ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলেছে।

তিন চীনা হত্যায় ৩ দেশের সম্পর্কে জট, কেন?
বুধবারের সেই হামলার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তাজিক সরকার হামলাকারীদের প্রতিবেশী দেশের অপরাধী দল হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে এরা কাজ চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নারী ও শিশুসহ নিহত ১০
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছেন।

বোরকা না পরলে নারীদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ তালেবানের
এমএসএফ জানিয়েছে, তালেবানের জারি করা এই নির্দেশনা নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করেছে এবং জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনার দরজা বন্ধ: তালেবান মুখপাত্র
জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আলোচনা ব্যর্থ হওয়ার কারণ, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য ইসলামাবাদ আফগানিস্তানকে জোর করেছিল। তিনি এই দাবিকে আফগানিস্তানের ‘সক্ষমতার’ বাইরে বলে বর্ণনা করেছেন।

ভারত–তালেবান ঘনিষ্ঠতায় অস্বস্তিতে পাকিস্তান
আসিফ বলেন, “তালেবান নেতৃত্বকে আমি সন্মান করি, কিন্তু কাবুলে যারা নকশা করছে, তারা দিল্লির নিয়ন্ত্রণে।”তিনি দাবি করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করতে চাইছে এবং কাবুলকে ব্যবহার করছে। পাকিস্তান সীমান্তে আগের সংঘর্ষের সময়ও আসিফ তালেবানকে ‘ভারতের গর্ভে বসা’হিসেবে উল্লেখ করেছিলেন।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগানি নিহত
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা চলার সময়, দুর্ভাগ্যবশত আজ বিকেলে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকের দিকে গুলি চালিয়েছে।”

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে আফগানিস্তান-পাকিস্তান
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। মূল কারণ পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি), যাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে আফগান তালেবানের বিরুদ্ধে।

পাকিস্তানকে ‘চাপে’ রাখতে ভারতের পথেই হাঁটছে আফগানিস্তান
২০২১ সালে ক্ষমতায় আসার পর তালেবান দেশজুড়ে নদী ও খালগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় আকারের প্রকল্প হাতে নিয়েছে।

জন্ম থেকেই বিরোধে আফগানিস্তান-পাকিস্তান, কারণ কী?
আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিবাদপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু, সম্পর্কের টানাপোড়ন চলছে এখনও।


