Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

তিন চীনা হত্যায় ৩ দেশের সম্পর্কে জট, কেন?

সাইরুল ইসলাম

সাইরুল ইসলাম

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১: ২০
তিন চীনা হত্যায় ৩ দেশের সম্পর্কে জট, কেন?

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই তাজিকিস্তানে তিন চীনা নাগরিককে লক্ষ্য করে চালানো ড্রোন হামলা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) খতলোন প্রদেশে একটি সোনার খনিতে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র সজ্জিত একটি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন চীনা নাগরিক নিহত ও একজন আহত হয়।

Advertisement
Advertisement
Advertisement

বুধবারের সেই হামলার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তাজিক সরকার হামলাকারীদের প্রতিবেশী দেশের অপরাধী দল হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে এরা কাজ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, আফগানিস্তানের তালেবান-নেতৃত্বাধীন সরকার এই ঘটনার দায় এড়াতে চাইছে। তারা বলছে, এই হামলা এমন একটি চক্র দ্বারা পরিচালিত হয়েছে, যা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিরতা ও অবিশ্বাস সৃষ্টি করছে।

তালেবান সরকার অবশ্য এই সুযোগে পাকিস্তানকে দোষারোপ করেছে। তারা বলছে, পাকিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকাকে আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা চালানোর অনুমতি দিয়েছে। আফগানিস্তান আরও অভিযোগ করেছে, পাকিস্তান ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ শিবির পরিচালনার সুযোগ দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

অস্ত্র হাতে আইএস যোদ্ধারা। ছবি: রয়টার্স
অস্ত্র হাতে আইএস যোদ্ধারা। ছবি: রয়টার্স

যদিও এই হামলার পেছনে কারা ছিল, তা পরিষ্কারভাবে জানা যায়নি। কাবুল ও দুশানবে একে অপরকে সরাসরি দোষারোপও করেনি। কিন্তু পাকিস্তান দ্রুত এই ঘটনাকে ব্যবহার করে কাবুলের তালেবান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এক আফগান নাগরিক ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন নিরাপত্তারক্ষীকে গুলি করার পর পাকিস্তান যেভাবে নিজেদের ‘সন্ত্রাসের শিকার’প্রমাণ করার চেষ্টা করেছিল, ঠিক একই কাজ সেভাবেই তারা তাজিকিস্তানের হামলার ঘটনাতেও করেছে। পাকিস্তান দ্রুততার সঙ্গে এই ঘটনাকে ব্যবহার করে নিজেদের বিরুদ্ধে থাকা ‘সন্ত্রাসীর উৎসের’ অভিযোগ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণযোগাযোগ পরিচালক হাফিজ জিয়া আহমদ বলেছেন, কাবুল দুশানবেকে তথ্য আদান-প্রদান, প্রযুক্তিগত সহায়তা ও যৌথ মূল্যায়নসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বলেছে, আফগান ভূখণ্ড ‘তার প্রতিবেশী বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা উচিত নয়’।

জাতিসংঘের মতে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে জন্ম নেওয়া দেশ তাজিকিস্তান উগ্রবাদের সঙ্গে লড়াই করছে, বিশেষ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে।

পাকিস্তানি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আলি এস চিশতি বলছেন, এই হামলার জন্য আফগান তালেবানই দায়ী। এই ঘটনা বেইজিংয়ের অবস্থানকে কঠোর করবে এবং আঞ্চলিক সন্ত্রাসবিরোধী সমন্বয়কে ত্বরান্বিত করবে।

বিষয়: পাকিস্তানআফগানিস্তানতালেবানতাজিকিস্তানচীন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড