Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি রানা রহমান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৬: ২৪
ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি রানা রহমান

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রানা রহমান। তার বিজয়‌কে ঐতিহাসিক সাফল্য হি‌সে‌বে দেখছেন সেখানকার অধিবাসীরা। ইংল্যান্ডের সাউথ শিল্ডস এলাকার বিয়াকন ও বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তি‌নি। গত ৭ মে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

রানা রহমান পরিবেশবাদী দল গ্রিন পার্টির প্রার্থী ছিলেন। ১ হাজার ৪৭০ ভোট পে‌য়ে তিনি জয়ী হন। একই ওয়ার্ডে গ্রিন পার্টির আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করায় এটিকে দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া, এই ফলাফল যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বিকল্প ধারার উত্থান এবং বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসী নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরেছে।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপা‌শি বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌জ্যের রাজ‌নৈ‌তিক ও আর্থ-সামা‌জিক উন্নয়‌নে কাজ কর‌বেন তি‌নি।

রানা রহমা‌নের এ জয় প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপা‌শি বাংলাদেশিদের এ রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে ব‌লে ম‌নে কর‌ছেন সেখানকার অধিবাসীরা।

Advertisement
Advertisement
Advertisement

রানা রহমান হ‌বিগ‌ঞ্জের নোয়াগাঁও গ্রা‌মে জন্মগ্রহণ ক‌রেন।

বিষয়: নির্বাচনস্থানীয় নির্বাচনস্থানীয় সরকারব্রিটেনইংল্যান্ডবাংলাদেশি বংশোদ্ভূতপ্রবাসী বাংলাদেশি
সর্বশেষ
  • ১

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ২

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৩

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

  • ৪

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ৫

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।