Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

সৌদিতে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩
সৌদিতে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে যে সুবিধা

সৌদি আরবে ইন্টার্নশিপ করতে চান? ‘আইএসডিবি ইন্টার্নশিপ’ প্রতি বছর এই সুযোগ দিয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য পেশাদার অভিজ্ঞতা অর্জনের উপযুক্ত সুযোগ দেয় এই ইন্টার্নশিপ। দেশটির ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম অফার করে। কীভাবে ব্যাংক পরিচালনা এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে হয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা সে সম্পর্কে গভীর ধারণা পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করবে এই ইন্টার্নশিপ। সৌদি আরবে কর্মজীবন শুরু করার জন্য স্নাতক ও স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের প্রতি বছর এই ইন্টার্নশিপ দেওয়া হয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

সব ইন্টার্নকে মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। ইন্টার্নশিপ করার সময় আর্থিক সহায়তা পাবেন। দক্ষতা বিকাশ এবং সৌদি আরবে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে। মেয়াদ কমপক্ষে দুই মাস এবং সর্বোচ্চ ছয় মাস। এই ইন্টার্নশিপ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। বৃত্তিসহ এই ইন্টার্নশিপের জন্য আবেদনকারী বিদেশি ছাত্রদের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করার দরকার নেই।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে একজন পূর্ণ-সময়ের স্নাতক বা স্নাতকোত্তর ছাত্র হতে হবে। ন্যূনতম ৩.৫ (৪.০ স্কেলে) বা সমমানের ভালো একাডেমিক ফলাফল বজায় রাখতে হবে। বয়স ৩০ বা তার কম হতে হবে। ইংরেজি বলা ও লেখায় পারদর্শী হতে হবে। আবেদন আসতে হবে আবেদনকারীর বিশ্ববিদ্যালয়/কলেজ থেকেও।

আগে ইসলামী উন্নয়ন ব্যাংকের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যুক্ত থাকলে আবেদন করা যাবে না। আবেদনের পর যোগ্য বলে বিবেচিত হলে সৌদি আরবের ভিসার প্রয়োজন নেই।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত প্রতি বছরের বিভিন্ন প্রান্তিকে আবেদন আহ্বান করা হয় বিভিন্ন সময়। আবেদন করা যায় অনলাইনে। এ জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আবেদন পুরো না করলে তা গ্রহণ করা হবে না। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: সৌদি আরববৃত্তিস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।