Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৮
৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

বাংলাদেশি ৩০০ শিক্ষার্থীকে বৃত্তির সুয়োগ দিচ্ছে পাকিস্তান। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়নে এই বৃত্তি প্রদানের প্রস্তাব দিয়েছে তারা। বাংলাদেশের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের এ বৃত্তি দিতে চায় দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

পাকিস্তানের শিক্ষাসচিব মহিউদ্দীন আহমদ ওয়ানির সভাপতিত্বে বৈঠকে উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী পরিচালক অধ্যাপক জিয়াউল কাইয়ুম, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনের একজন প্রতিনিধি, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকৌশল, মৌলিক ও প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসা ও স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, মানবিক ও কলা শাখা, স্থাপত্য, চারুকলা, ব্যবসায় শিক্ষা, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষিবিজ্ঞান, মিডিয়া ও গণযোগাযোগ এবং ভাষা অধ্যয়নের মতো বিষয়ে শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে।

Advertisement
Advertisement
Advertisement

বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (NUST), কমস্যাটস ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (NUML), লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS), আগা খান ইউনিভার্সিটি, করাচি, গুলাম ইসহাক খান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, লাহোর ইউনিভার্সিটি ও সুপিরিয়র ইউনিভার্সিটি।

এই উদ্যোগ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন দিগন্তে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বৃত্তি প্রদান প্রক্রিয়া কীভাবে কার্যকর হয় এবং বাংলাদেশি শিক্ষার্থীরা এর থেকে কতটা উপকৃত হয়।

বিষয়: বৃত্তিশিক্ষাবৃত্তিপাকিস্তানস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।