
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় ২০২৩ সাল থেকে দারুণ সুযোগ করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ড এসজিএসএএইচ আর্থ স্কলারশিপের’ আওতায় বিনা খরচে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন যুক্তরাজ্যে। তাতে লাগবে না ইংরেজি দক্ষতার প্রচলিত আইইএলটিএসের কোনো সনদ। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ও এসজিএসএএইচের (স্কটিশ গ্র্যাজুয়েট স্কুল ফর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস) তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি।
২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
আগে জেনে নিন সুবিধাগুলো
এই স্কলারশিপ দেওয়া হয় মূলত পিএইচডি করতে চাওয়া সদ্য ক্যারিয়ারে পদার্পণ করা গবেষকদের। পরিবেশগত শিল্প ও মানবিক বিষয়ে গবেষণা করা এবং কীভাবে এই ক্ষেত্রগুলো অন্যান্য শাখার সঙ্গে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে গবেষণাই এর উদ্দেশ্য। প্রতি বছর ৭ থেকে ৯ জন গবেষককে এই স্কলারশিপের জন্য অর্থায়ন করা হয়।
শতভাগ স্কলারশিপ, জীবিকা নির্বাহের খরচ, ভ্রমণ ব্যয়, বাসস্থানের খরচ, পরিবেশগত শিল্পকলা ও মানবিক শাস্ত্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য গবেষণা অর্থায়ন, স্কটল্যান্ডের শীর্ষস্থানীয় একাডেমিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরামর্শ গ্রহণের সুযোগ, স্টেমের (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিকস) বিভিন্ন শাখায় আন্তর্বিভাগীয় গবেষণায় অংশগ্রহণ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকছে এর আওতায়।
আবেদনে লাগবে যে যোগ্যতা
আবেদন করতে হলে অবশ্যই স্নাতকোত্তরে উত্তীর্ণ হতে হবে। ভালো ফলাফল হলে এগিয়ে থাকবেন সবার চেয়ে। এ ছাড়া কোনো গবেষণা নিয়ে কাজে যুক্তও থাকা লাগবে। আবেদনের বিষয় সংক্রান্ত গবেষণা প্রস্তাবনা (সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে), সিভি, পিএইচডি তত্ত্বাবধায়কের অনুমোদনপত্র, স্কটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার সনদ, পিএইচডি ডিগ্রির প্রমাণপত্র থাকতে হবে।
শিল্পকলা ও মানবিক শাস্ত্রে পিএইচডি গবেষক হিসেবে নিবন্ধিত হতে হবে ও যুক্তরাজ্যের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। পিএইচডি গবেষকেরা তত্ত্বাবধায়কের অনুমোদন সাপেক্ষে যেকোনো পর্যায়ে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি যুক্তরাজ্যের বাইরের সবার জন্য উন্মুক্ত।
কখন কীভাবে আবেদন করবেন
আবেদনপত্র জমা দিতে প্রথমে একজন একাডেমিক পরামর্শদাতা ও একটি হোস্ট প্রতিষ্ঠান বাছাই করতে হবে। পরামর্শদাতা প্রস্তাবের বিষয়ে আলোচনার পর সুযোগ দিতে আগ্রহী হলে তাদের হোস্ট প্রতিষ্ঠান আপনাকে অনুমোদন করে। তবেই আপনি স্কলারশিপের যোগ্য বলে বিবেচিত হবেন।
এ বছর আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।