Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বিশ্ববিদ্যালয় বাছাইয়ে যে বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০১
বিশ্ববিদ্যালয় বাছাইয়ে যে বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন

বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের শিক্ষা অর্জনের স্বপ্ন দেখেন বাংলাদেশের হাজারো শিক্ষার্থী। কারণ উন্নত ক্যারিয়ারের নির্ণায়ক হলো বিদেশে উচ্চশিক্ষা। তাই প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে।

Advertisement
Advertisement
Advertisement

বিভিন্ন দেশে পড়তে যাওয়ার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই। যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই বেশির ভাগ বিদেশি শিক্ষার্থী আবেদন করেন।

কেউ যদি বিদেশে পড়তে চান, তিনি কোন দেশে যেতে চান, তা প্রথমেই নির্ধারণ করতে হবে। তারপর সেই দেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্স, শিক্ষাবৃত্তির সুযোগ, জীবনযাপনের ব্যয়সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এসব তথ্য সংগ্রহ থেকে শুরু করে সাধারণ আরও কিছু তথ্য মাথায় না রাখলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে হতে সমস্যা হতে পারে। নানা বিকল্পের ভিড়ে নিজের জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি সেটা বাছাই করা বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে প্রথম দিকে।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে একাডেমিক কৃতিত্ব, আর্থিক সামর্থ্য, ব্যক্তিগত পছন্দসহ কিছু বিষয় মাথায় রাখাও সমানভাবে জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

প্রথমেই যে বিষয় জানা প্রয়োজন

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের একাডেমিক খ্যাতি কেমন তা জেনে নেওয়া। এজন্য একাডেমিক গুণমান, গবেষণার প্রভাব, অনুষদের খ্যাতি, শিক্ষার্থীদের সন্তুষ্টি, নিয়োগযোগ্যতার মতো বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের গ্রহণযোগ্যতা সম্পর্কে ধারণা নিতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতা

ইংরেজি ভাষার দক্ষতা বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা প্রমাণের প্রথম ধাপ। বেশির ভাগ দেশেই পড়াশোনার জন্য প্রয়োজন হয় ইংরেজি ভাষার। তবে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য সেই দেশের ভাষাতে দক্ষ হওয়ার প্রয়োজন হয়। ইংরেজি ভাষার ক্ষেত্রে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম), টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ) গ্রহণ করে থাকে।

ব্যয়

বিভিন্ন দেশ ও শহরে পড়াশোনা ও বসবাসের খরচ আলাদা। এ জন্য টিউশন ফি, বাসস্থান, খাবার, পরিবহন, স্বাস্থ্য বিমা, বই ও অন্য বিবিধ খরচ সম্পর্কে জানতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর প্রভৃতি দেশে টিউশন ফির পরিমাণ অনেক বেশি। পড়াশোনা করার সময় কাজ করা যেতে পারে, কিন্তু শুধু খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ বহন সম্ভব নয়। তাই উচ্চশিক্ষার অর্থায়নে সাহায্য পেতে স্কলারশিপ, অনুদান, ঋণ বা অন্য আর্থিক সহায়তা (ফান্ড) পাওয়ার চেষ্টা করতে হবে। এ ছাড়া, দেশের বাইরে যাওয়ার আগে সে দেশে থাকার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য ব্যাংক ব্যালান্স দেখানোর ব্যাপারটি মাথায় রাখতে হবে।

কাজের সুযোগ

পড়াশোনা করাকালে কী ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং পোস্ট গ্র‍্যাজুয়েশন পরবর্তী কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। কাজের বিষয়ে ধারণা পেতে লিংকডইন বা গ্লাসডোরের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।

ভিসা প্রসেস

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সরবরাহ করে। ভিসার প্রক্রিয়া দেশ ভেদে ভিন্ন হয়।

বিষয়:
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।