Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

এই স্কলারশিপে চীনে পড়ুন বিনামূল্যে, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২২: ১২
এই স্কলারশিপে চীনে পড়ুন বিনামূল্যে, আবেদন শুরু

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতি বছর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশিপ দেয় চীনের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি স্কলারশিপ কর্তৃপক্ষ। দেশটির সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবাসনের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্নাতকের জন্য (মাসিক) ২,৫০০ চায়নিজ ইউয়ান (৪০ হাজার ৯৮০ টাকা), স্নাতকোত্তরের জন্য ৩,০০০ চায়নিজ ইউয়ান (৪৯ হাজার ১৭৬ টাকা) ও পিএইচডির জন্য ৩,৫০০ চায়নিজ ইউয়ান (৫৭ হাজার ৩৭২ টাকা) দেওয়া হবে।

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুল, সামাজিক উন্নয়ন স্কুল, বিদেশি ভাষার স্কুল, স্কুল অব সাইকোলজি অ্যান্ড কগনিটিভ সায়েন্স, ক্রীড়া ও স্বাস্থ্য স্কুল, স্কুল অব কমিউনিকেশন, স্কুল অব আর্ট, স্কুল অব ডিজাইন, নগর ও আঞ্চলিক বিজ্ঞান স্কুল, স্কুল অব ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কুল ও স্কুল অব ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অবশ্যই হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স ৩৫ বছরের কম হতে হবে। ডক্টরাল ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি এবং ৪০ বছরের কম বয়স হতে হবে।

অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্টের কপি, দুটি সুপারিশের চিঠি, অধ্যয়ন পরিকল্পনা, প্রেরণাপত্র, স্বাস্থ্যের প্রশংসাপত্র, নন ক্রিমিনাল সার্টিফিকেট, গ্রহণযোগ্যতাপত্র (পিএইচডির জন্য) ও ভাষা দক্ষতার সার্টিফিকেট লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শেষদিকে পরবর্তি শিক্ষাবর্ষের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। আর এ জন্য সরকারি ওয়েবসাইটেও আবেদন করতে হয় স্কলারশিপের। আর সেখান থেকেই আসে ফান্ড। সব আবেদন ও কাগজপত্র অনলাইনে জমা দিতে হয়।

২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিচীনস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।