Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বিনা খরচে চীনে উচ্চশিক্ষা, থাকছে যেসব সু্বিধা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৬: ০৫
বিনা খরচে চীনে উচ্চশিক্ষা, থাকছে যেসব সু্বিধা

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

চীনের স্বলারশিপগুলোর মধ্যে অন্যতম এইচআইটি চায়না লিংক স্কলারশিপ। প্রতি বছর এই স্কলারশিপে বিদেশি শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এইচআইটি)। ভালো একাডেমিক ফলাফল থাকলেই পড়তে পারবেন এই স্কলারশিপে। লাগবে না কোনো খরচ।

প্রতি বছর চীনা স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) এই বৃত্তি দিয়ে থাকে। এর আওতায় সম্পূর্ণ অর্থায়ন করা হয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেওয়া হয় এর আওতায়। এমনকি এই ইনস্টিটিউটের বিদেশি পার্টনার বিশ্ববিদ্যালয়গুলো থেকেও শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, ক্যাম্পাসের যাবতীয় খরচ, আবাসন ব্যবস্থা, মাসিক ভাতা, স্বাস্থ্যবীমা পাবেন নির্বাচিত বিদেশি শিক্ষার্থীরা।

এখানে পড়তে পারবেন বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন গবেষণায়। এ ছাড়া ব্যবস্থাপনা, লিবারেল আর্টস, অর্থনীতি ও আইন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর আওতায় স্কলারশিপ মিলবে ১ থেকে ১২ মাস পর্যন্ত।

আবেদনে লাগবে যে যোগ্যতা

একবারের বেশি আবেদন করা যাবে না। চীনের নাগরিক হলে আবেদন গ্রহণ করা হবে না। জেনারেল স্কলারশিপে আবেদন করতে বয়স সর্বোচ্চ ৪৫ হতে হবে। সিনিয়র স্কলারস ক্যাটাগরির জন্য সর্বোচ্চ বয়স ৫০। আচরণ ভালো হতে হবে। এ ছাড়া একাডেমিক ভালো ফল থাকা লাগবে।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আবেদনের আগেই আগের ডিগ্রি শেষ করতে হবে। এ ছাড়া ভাষা দক্ষতার সনদ না দিলেও চলবে, দিলে ভালো।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত বছরের শেষদিকে আবেদনের সুযোগ দিয়ে থাকে চীনের এই ইনস্টিটিউট। ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন আবেদন। এ জন্য আগে তাদের সঙ্গে যোগাযোগ করে যোগ্য কিনা তা জেনে নিতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া অনুসরণ করবেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিচীনস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।