Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

বেইজিং ইনস্টিটিউটে স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২০: ৫৫
বেইজিং ইনস্টিটিউটে স্কলারশিপ, আবেদন শুরু

চীনে অবস্থিত বিশ্বমানের প্রায় ১ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক ধরনের বিষয়ে পড়ানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে প্রকৌশলবিজ্ঞানের বিভিন্ন শাখায় চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেশটি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেও সুযোগ দিয়ে আসছে। চীনের আলোচিত স্কলারশিপের মধ্যে একটি বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) স্কলারশিপ।

এর আওতায় প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ২-৩ বছর মেয়াদি স্নাতকোত্তর ও ৩-৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন।

এ বছর আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি।

Advertisement
Advertisement
Advertisement

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ টিউশন প্রদান করা হবে, আবাসন সুবিধা থাকছে। এ ছাড়া স্বাস্থ্য বীমা প্রদান করবে। মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার চায়নিজ ইউয়ান (৫০ হাজার ৪৪০ টাকা), পিএইচডির জন্য ৩৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান (৫৮ হাজার ৮৪৬ টাকা) প্রদান করবে। গবেষণা ব্যয় প্রদান করবে।

ল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদনকারীকে এক বছরের বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নকৃত হতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সিএসসি আবেদনপত্র, আবেদনকারীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ), মেডিকেল রিপোর্ট, আবেদনকারীর সিভি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, পার্সোনাল স্টেটমেন্ট ও স্টেটমেন্ট অব পারপাস লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

শিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করলে, কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ইমেল করবে। অতঃপর আবেদনকারীকে অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রতি বছরের শেষদিকে ওয়েবসাইটে খোঁজ করতে পারেন।

এ বছর আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: চীনস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।