Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

জার্মানিতে পড়তে চাইলে যা জানা জরুরি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০: ০০
জার্মানিতে পড়তে চাইলে যা জানা জরুরি

সারা বিশ্বেই জার্মান ডিগ্রির কদর রয়েছে। বিশেষ করে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য জার্মানিকে স্বর্গ বলা হয়ে থাকে। বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম জার্মানি। তথ্য-প্রযুক্তিতে অগ্রসরমান এ দেশ শিক্ষাসহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানে রয়েছে। এ জন্য উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের প্রথম পছন্দ হতে পারে জার্মানি।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপের এই দেশে পড়ার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবেন? আর সেখানে পড়াশোনার ব্যবস্থাটাই বা কেমন? জেনে নেওয়া যাক এক ঝলকে–

প্রাথমিক ধারণা

জার্মানিতে অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা করার সুযোগও রয়েছে। অনার্সের কোর্সের মেয়াদ তিন থেকে চার বছর, মাস্টার্স কোর্স এক থেকে দুই বছর এবং পিএইচডি তিন থেকে চার বছর মেয়াদি হয়ে থাকে।

Advertisement
Advertisement
Advertisement

জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়। সামার ও উইন্টার এ দুই সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করানো হয়। জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে জার্মান ভাষা শিখে নিলে আপনার জন্য ভালো হবে। এতে চাকরি করাও সহজ হয়।

মিলবে যেসব সুযোগ-সুবিধা

জার্মানিকে উচ্চশিক্ষা শেষে গবেষণা ও পূর্ণকালীন কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়া স্থায়ীভাবে দেশটিতে থাকাও যায়। শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের সুবিধা থাকছে। জার্মান ভাষা শিখতে পারবেন বিনা মূল্যে। আপনি চাইলে একদিনের চাকরিও করতে পারেন। এরকম অর্গানাইজেশনও আছে। ফলে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ও করতে পারবেন জার্মানিতে। জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে গ্রীষ্মকালে তিনমাস বন্ধ থাকে, তখন চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন।

জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস স্কলারশিপ (ডাড) , ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ , আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন স্কলারশিপ , ইউনিভার্সিটি অব স্টুটগার্ট স্কলারশিপ রয়েছে।

স্কলারশিপ ছাড়া পড়তে চাইলে…

জার্মান ভাষা শিখে গেলে স্নাতকে টিউশন ফির প্রয়োজন হয় না। ইংরেজি ভাষায় পড়তে চাইলে প্রতি সেমিস্টারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ইউরো খরচ হতে পারে। সে জন্য ভর্তির শুরুতে আপনাকে প্রায় ১০ লাখ টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে পড়ার খরচ আলাদা। প্রকৌশলের বিষয়গুলোতে বছরে ২০ থেকে ২৫ হাজার ইউরো খরচ হতে পারে।

জীবনযাত্রার ব্যয় কেমন?

জার্মানিতে সবকিছুর দাম বেশ চড়া। আয়ের একটা বড় অংশ বাসাভাড়ার পেছনে চলে যায়। তবে বিশ্ববিদ্যালয়ের ডর্মে থাকার সুযোগ পেলে খরচ কিছুটা কম।

ভিসা জটিলতা

উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে জার্মানিতে পড়তে আসার ভিসা পাওয়া একটু জটিল। তাঁদের বেশকিছুদিন সময় হাতে রেখে ভিসার আবেদন করতে হয়। আর জার্মানিতে আসার পর মাঝেমাঝেই যেতে হয় আউসলান্ডারবেহ্যোর্ড বা বিদেশিদের জন্য নির্ধারিত সরকারি কার্যালয়ে।

বিষয়: ভিসা প্রসেসিং
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।