Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১০
স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু

উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া হতে পারে অন্যতম সেরা অপশন। তবে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ কমিয়ে দিয়েছে দেশটি। তবুও একটি বড় অংশ পড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

Advertisement
Advertisement
Advertisement

বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে দেশটিতে। প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে অস্ট্রেলিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের’ আওতায় প্রতি বছর দেশি-বিদেশি মিলিয়ে ৬০০ জনকে বিনা খরচে পড়ার সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি। যদিও এই সংখ্যা কম-বেশি হতে পারে। এ বছর আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর।

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। স্নাতকোত্তরে ২ বছর এই সুবিধা পাবেন। আর পিএইচডিতে এই সুবিধা দেবে সাড়ে ৩ বছর। এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৭ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের যাতায়াত অনুদান হিসেবে দেওয়া হবে সর্বোচ্চ ৩ হাজার ডলার। স্বাস্থ্যবিমাও মিলবে।

Advertisement
Advertisement
Advertisement

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। একাডেমিক ফল বিশ্ববিদ্যালয়ের চাওয়া অনুযায়ী হতে হবে। ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতক করে থাকলে অগ্রাধিকার পাবেন। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস বা টোয়েফলে ভালো স্কোর করতে হবে। কিছু ক্ষেত্রে গবেষণা দেখাতে হয়।

আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে। বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্টস লাগে এখানেও সেগুলোই চলবে। ট্রান্সক্রিপ্ট, লেটার অব মোটিভেশন, দুইটি রেকমেন্ডেশন লেটার, পূরণকৃত আবেদনপত্র, সিভি, প্রুফ অব রেসিডেন্স, পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

কখন কীভাবে আবেদন করবেন

ইউনিভার্সিটি অব মেলবোর্নে স্নাতক করে থাকলে সাধারনত কোনো আবেদন করতে হয় না। অটোম্যাটিক অফার লেটার আসে। তবে এর বাইরে কেউ স্কলারশিপ পেতে চাইলে যোগ্যতা দেখিয়ে আবেদন করতে পারবেন। সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করেও আবেদন করা যায়। আবেদনের পর বিশ্ববিদ্যালয় থেকেই অফার লেটার দেওয়া হয়।

এই মুহূর্তে আবেদন করার সুযোগ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপেরঅস্ট্রেলিয়াস্কলারশিপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।