Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

জার্মানিতে বিনা খরচে পড়তে চাইলে…

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ২৬
জার্মানিতে বিনা খরচে পড়তে চাইলে…

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার জন্য ইউরোপ যাদের প্রথম পছন্দ, তাদের জন্য জার্মানি হতে পারে সেরা অপশন। জার্মানি শিক্ষার্থীবান্ধব দেশ হিসেবে পরিচিত। এর অন্যতম কারণ দেশটির সমৃদ্ধ ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের সম্ভার ও গবেষণা খাতে গুরুত্ব। এ ছাড়া জার্মানিতে শিক্ষাটা বাস্তবমুখী হয়।

Advertisement
Advertisement
Advertisement

জার্মানিতে পড়াশোনা করতে যেতে চাইলে আপনার কাছে বেশ কিছু অপশন রয়েছে। আপনি চাইলেই এসব অপশন ব্যবহার করে বিনা খরচে জার্মানিতে পড়াশোনার জন্য যেতে পারবেন। জেনে নেওয়া যাক সেসব স্কলারশিপের আন্দ্যোপান্ত।

জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস স্কলারশিপ (ডাড)

Advertisement
Advertisement
Advertisement

প্রতি বছর ৮০ শতাংশ স্কলারশিপ অফার করে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস। স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির পাশাপাশি একাডেমিক কর্মীদের জন্য গ্রুপ গবেষণা ও ভ্রমণ অন্তর্ভুক্ত। এ স্কলারশিপে ১০ থেকে ১৪ মাস মেয়াদি মাস্টার্স বা পিএইচডি করা যায়। সব বিষয়ে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায় না। তবে বেশির ভাগ বিষয়েই পাওয়া যায়।

মাসিক ভাতা, উড়োজাহাজের জন্য টিকিট, স্বাস্থ্যবিমা, বাড়িভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা থাকছে এই স্কলারশিপে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

এটি এককভাবে ইউরোপের কোনো দেশ নিয়ন্ত্রণ করে না। এই স্কলারশিপ প্রাপ্তদের সাধারণত একই কোর্স ইউরোপের ২ থেকে ৪টি ভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে করতে হয়। আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হয়। এতে শতভাগ টিউশন ফি ওয়েভার, প্রতি মাসে উপবৃত্তি, যাতায়াত ভাতা, সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিট দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

কোনরাদ-অ্যাডেনোয়ার-স্টিফটং (কেএএস) স্কলারশিপ

ব্যাচেলর থেকে পিএইচডি পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবেন। সাধারণত এই স্কলারশিপ পেতে আইইএলটিএসের প্রয়োজন হয় না। তবে জার্মান ভাষায় দক্ষ হতে হয়। জার্মান ভাষা জানা থাকলে এই স্কলারশিপ পাওয়া সহজ হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন স্কলারশিপ

আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে স্নাতকোত্তর পাশ করতে হবে। পোস্টডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন গবেষকদের মূলত এই স্কলারশিপ প্রদান করা হয়। গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা, বিনামূল্যে গবেষণা পরিচালনার সুযোগ থাকে। এ ছাড়া পোস্টডক্টরাল ডিগ্রি ও গবেষণায় প্রতি মাসে ভালো অ্যামাউন্টের অর্থায়ন মেলে। শিশুদের এবং বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্য বীমার জন্য ভর্তুকি এবং ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ক্যাড জার্মানি রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম

অনুন্নত দেশ বা ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের স্নাতক শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। ক্যাড স্কলারশিপ রিটার্ন ফ্লাইট, ভিসা ব্যবস্থা, একাডেমিক টিউশন, বিশ্ববিদ্যালয় ফি, ব্যক্তিগত ফি এবং অন্যান্য অনেক খরচ কভার করে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ইউনিভার্সিটি অব স্টুটগার্ট স্কলারশিপ

স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় দুটি মাস্টার্স প্রোগ্রাম, ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এবং ইন্টিগ্রেটেড আরবান প্ল্যানিং অ্যান্ড সাসটেইনেবল ডিজাইন। যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দেওয়া হয় ফুল ফান্ডেড স্কলারশিপ। তবে এজন্য অবশ্যই প্রাসঙ্গিক বৈজ্ঞানিক ও পেশাদার অভিজ্ঞতার পাশাপাশি নতুন জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে। এই স্কলারশিপে প্রতি মাসে পাওয়া যাবে ৭৫০ ইউরো। প্রোগ্রাম চলাকালীন দেওয়া হবে রাউন্ড ট্রিপ পরিবহন খরচ, গবেষণা বৃত্তি, ভাড়া পরিশোধ বৃত্তি এবং স্বাস্থ্য বীমা।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: Erusmus Scholarhip
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।