Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

লোডশেডিংয়ে কি এবার নতুন রেকর্ড হচ্ছেই?

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১২: ২৮
লোডশেডিংয়ে কি এবার নতুন রেকর্ড হচ্ছেই?
সারা দেশে লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ছবি: এআই দিয়ে নির্মিত

গ্যাস, কয়লা ও তরল জ্বালানির তীব্র সংকট এবং দেশের বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট (২৭ আগস্ট দিবাগত রাত ১টায়) মধ্যরাতে দেশে তিন হাজার ২৪৪ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং রেকর্ড করা হয়েছে। এর আগেরদিন, বৃহস্পতিবার দিনের বেলায় লোডশেডিং পৌঁছায় তিন হাজার ৬৬৪ মেগাওয়াটে। এভাবে চলতে থাকলে জ্বালানির অভাবে নতুন রেকর্ড হবে লোডশেডিংয়ের।

Advertisement
Advertisement
Advertisement

গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংকটে সবচেয়ে বেশি ভুগছেন গ্রামাঞ্চলের মানুষ, তবে গত ১২ আগস্ট থেকে সরকারি নির্দেশনায় রাজধানী ঢাকাতেও লোডশেডিং শুরু হয়েছে। ডিপিডিসি ও ডেসকো প্রতিটি এলাকায় দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিংয়ের পরিকল্পনা নিলেও, গ্রাহকদের অভিযোগ, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সময় বিদ্যুৎ থাকছে না। এতে বহুতল ভবনে লিফটে আটকে পড়ার আতঙ্ক ও বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

৬২টি কেন্দ্রে উৎপাদন ব্যাহত

পিডিবি ও পিজিসিবির তথ্য অনুযায়ী, দেশের মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার ৬২টি কেন্দ্রে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে ২০টি কেন্দ্র সম্পূর্ণ বন্ধ ছিল এবং বাকি ৪২টি কেন্দ্র সীমিত সক্ষমতায় চলেছে। বিদ্যুৎ বিভাগের হিসাবে, দেশের মোট উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও বৃহস্পতিবার সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন হয়েছে মাত্র ১৩ হাজার ২৮২ মেগাওয়াট, যেখানে চাহিদা ছিল ১৬ হাজার ৯৪৬ মেগাওয়াট। অর্থাৎ জ্বালানি সংকটের কারণে সক্ষমতার অর্ধেকেরও বেশি অব্যবহৃত পড়ে ছিল।

Advertisement
Advertisement
Advertisement

দেশের মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার ৬২টি কেন্দ্রে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ছবি: বাসস
দেশের মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার ৬২টি কেন্দ্রে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ছবি: বাসস

দেশে বর্তমানে খাতা-কলমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৩ হাজার ৯২ মেগাওয়াট এবং সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াটের কিছু বেশি। কিন্তু জ্বালানি সংকটের কারণে সেই সক্ষমতার সিংহভাগ কাজে লাগানো যাচ্ছে না।

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: উপদেষ্টা ডা. জাহেদAdvisor Dr. Zahed-ur-Rahman_11zon

বিদ্যুৎ বিপযয়ে বিপর্যস্ত ময়মনসিংহ ও খুলনা

২৬ আগস্ট রাত ৮টার ইভনিং পিকের অঞ্চলভিত্তিক তথ্যে দেখা যায়, দেশের প্রতিটি জোনই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিন মোট চাহিদা ছিল ১৬ হাজার ৮১২ মেগাওয়াট, সরবরাহ হয়েছিল মাত্র ১৫ হাজার ৩৩৮ মেগাওয়াট।

 জোন চাহিদা (মেগাওয়াট)  লোডশেডিং (মেগাওয়াট)
 ময়মনসিংহ ১,৬২২ ৪৫৬
 খুলনা  ২,০৬৮ ১৮৪
 ঢাকা ৫,৮৪৮  ১৬৬
 সিলেট  ৭৯৯ ১৬০
 কুমিল্লা ১,৭০৯  ১৫৭
 রাজশাহী ১,৮২১ ১৪৭
 চট্টগ্রাম ১,৫৮৭ ১০৮

সূত্র: পিজিসিবি

এর আগের দিন, ২৫ আগস্ট রাত ৯টায় দেশজুড়ে মোট এক হাজার ৮০৮ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল, যার মধ্যে শুধু ঢাকাতেই ছিল ৪১৮ মেগাওয়াট। বুধবার মধ্যরাতে সারা দেশে মোট লোডশেডিং ছিল দুই হাজার ৮২৮ মেগাওয়াট, যার মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এলাকায় একাই ছিল দুই হাজার ৪৭০ মেগাওয়াট। আরইবি ৮০টি সমিতির মাধ্যমে ঢাকার বাইরের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে, এবং সরবরাহ ঘাটতির কারণে একই এলাকায় দিনে একাধিকবার লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

স্থায়ীভাবে গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রীminster

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

গ্যাস সংকট: পিজিসিবি এবং পিডিবির তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ ছিল মাত্র ৮৮০ দশমিক ৯৩ এমএমসিএফডি। পর্যাপ্ত গ্যাসের অভাবে ঘোড়াশাল ২১০ মেগাওয়াট কেন্দ্রের ইউনিট-২ ও ইউনিট-৫ এবং সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট কেন্দ্র সম্পূর্ণ বন্ধ। ঘোড়াশাল ইউনিট-৪ (বর্তমান উৎপাদন ১৮০ মেগাওয়াট), ইউনিক মেঘনাঘাট ৫৮৪ মেগাওয়াট সিসিপিপি (উৎপাদন ৪১৫ মেগাওয়াট) এবং মেঘনাঘাট (জেরা) ৭১৮ মেগাওয়াট সিসিপিপি (উৎপাদন মাত্র ২৩৩ মেগাওয়াট)—এই বড় কেন্দ্রগুলো ধারণক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে। আরপিসিএল ২১০ মেগাওয়াট কেন্দ্রটি লো-গ্যাস প্রেসারের কারণে কোনো উৎপাদন করতে পারেনি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাসের সরবরাহ ছিল মাত্র ২৩৫ কোটি ঘনফুট। এই সংকটের একটি বড় কারণ ২১ জুলাইয়ের একটি দুর্ঘটনা। ওই সময় কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে পড়ে, যাতে রাতারাতি দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেরামতের পর কিছু গ্যাস সরবরাহ ফেরানো গেলেও এলপিজির সরবরাহ নিশ্চিত করতে না পারার কারণে টার্মিনালটি থেকে এখনো পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করা হচ্ছে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।

কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটি: দেশের অন্যতম বৃহৎ পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট কেন্দ্রটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে ভুগছে। ২৬ আগস্ট এই কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ৫৫০ মেগাওয়াটে। রামপাল এক হাজার ৩২০ মেগাওয়াট কেন্দ্রটি কয়লা সংকটের কারণে এক হাজার ১০০ মেগাওয়াট উৎপাদন করছে। মাতারবাড়ী ২×৬০০ মেগাওয়াট কেন্দ্রের একটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটিই বন্ধ (আইটিভি বিডি)। দেশের ৮টি কয়লাভিত্তিক কেন্দ্রের মোট সক্ষমতা প্রায় ৭ হাজার মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৫ হাজার মেগাওয়াটের কম।

ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে বাংলাদেশে এক হাজার ৪০০- এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হওয়ার কথা থাকলেও, ঝাড়খণ্ডে বন্যায় কয়লা ভিজে যাওয়ায় এবং ৭ আগস্ট থেকে উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে। এখন সেখান থেকে সরবরাহ করা হচ্ছে ৮০০-৯০০ মেগাওয়াট। মাঝে মাঝে শুধু পিক আওয়ারে সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট মিলছে।

তরল জ্বালানি সংকট: বকেয়া পরিশোধ না করায় বেসরকারি খাতের বহু বিদ্যুৎকেন্দ্র ফার্নেস অয়েল ও ডিজেলের অভাবে বন্ধ রয়েছে। আরপিসিএল ১০৫ মেগাওয়াট কেন্দ্র ফার্নেস অয়েল সংকটে বন্ধ এবং পিডিবি-আরপিসিএল ১৪৯ মেগাওয়াট কেন্দ্র আংশিক উৎপাদনে রয়েছে। বৃহস্পতিবার মোট ২৪টি কেন্দ্রে ফার্নেস অয়েল ও ডিজেল সরবরাহে ঘাটতি ছিল। বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বিইপ্পার সাবেক সভাপতি ইমরান করিম চরচাকে বলেন, “পিডিবির সঙ্গে বেসরকারি কেন্দ্রগুলোর বকেয়া পরিশোধ-সংক্রান্ত বিরোধ মেটানো গেলে তেলভিত্তিক উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব।”

আরও ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রীtuku

চলতি মৌসুমের সর্বোচ্চ লোডশেডিং কত?

চলতি আগস্ট মাসে লোডশেডিংয়ের রেকর্ড একাধিকবার ভেঙেছে। ১০ আগস্ট রাত ১টায় দেশে তিন হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এর মাত্র ১০ ঘণ্টা আগে, ৯ আগস্ট বিকেল ৩টায় রেকর্ড হয়েছিল তিন হাজার ৬৭১ মেগাওয়াট।

অন্যদিকে ২০২৩ সালের ৭ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ লোডশেডিং ছিল তিন হাজার ৪১৯ মেগাওয়াট— অর্থাৎ চলতি সংকট আগের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৮-১২ আগস্ট সপ্তাহে গড়ে চাহিদার ১৫ থেকে ১৯ শতাংশ পর্যন্ত লোডশেডিং করা হয়েছে, যেখানে ২০২৫ সালের একই সময়ে লোডশেডিং ছিল প্রায় শূন্যের কাছাকাছি।

জনভোগান্তি ও প্রতিক্রিয়া

দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংস প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে দেশের কিছু এলাকায় গ্রাহকরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থাপনায় হামলা-ভাঙচুর চালিয়েছেন। গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ক্ষোভ তীব্র হয়েছে বলে জানিয়েছে প্রতিবেদনটি। সিলেটের টুকের বাজারেও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

শিল্প খাতেও এর ভয়াবহ প্রভাব পড়েছে। গ্যাস সংকটের পর বিদ্যুৎ ঘাটতিতে কারখানাগুলোতে বারবার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, ফলে বিকল্প জেনারেটর চালাতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেটে তীব্র বিদ্যুৎ সংকটের কারণ কী?sylhet

সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ১৩ আগস্ট সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া আপাতত সরকারের হাতে বেশি বিকল্প নেই। এর আগে ১২ আগস্ট তিনি জানিয়েছিলেন, নতুন কৌশল নেওয়ার ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন, তবে সংকট পুরোপুরি কাটতে কত দিন লাগবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম সার্বিক অব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, সরাসরি ক্রয়পদ্ধতিতে এলএনজি কেনা, অযোগ্য জাহাজের ব্যবহার এবং অনভিজ্ঞ কোম্পানির ওপর নির্ভরতার কারণে সংকট থেকে মুক্তি মিলছে না। তার মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার এবং দুর্নীতি বন্ধ না করলে সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে মুক্তির সুযোগ নেই।

আবহাওয়া দিকে চেয়ে বিদ্যুৎ বিভাগ

২৬ আগস্টের হিসাবে, প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের গড় খরচ দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৫ টাকা, যা ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্র বেশি চালানোর ফল। ওই দিন সারা দেশে মোট ৩৫৬ দশমিক ৮৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বহুগুণ বেড়ে সংকট আরও ঘনীভূত করেছে।

বিষয়: বিএনপিবিদ্যুৎকেন্দ্রজ্বালানিসরকারবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎ উন্নয়ন বোর্ডলোডশেডিংগ্যাসবাংলাদেশগ্যাস সংকট
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে