Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

কেবল জ্বালানি নয়, বাড়ছে জীবনের খরচ

ফজলে রাব্বি
আরমান ভূঁইয়া

ফজলে রাব্বি ও আরমান ভূঁইয়া

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২: ০৮
কেবল জ্বালানি নয়, বাড়ছে জীবনের খরচ

“ওই যে কয় না, ভাতে মারমু, পানিতে মারমু। অখন (এখন) আমগো হইছে হেই দশা। হারা রাইত লাইনে খাড়ায়া সকাল ১০ টায় তেল পামু। বাইক চালায়া রোজগার করমু। কিন্তু হেই রোজগারে সংসার চলবো না। কাইল রাতে ত্যালের দাম বাড়াইছে। পোলাপাইন স্কুলে যাইবো, বাস ভাড়া বাড়বো। গ্যাসের দামও এই মাসে বাড়ছে প্রায় চাইরশ টাকা। চাইল, ডাইল, নুন সবকিছুর দামই আবার বাড়বো। গরীব মানুষের বাচাঁনের উপায় নাই ভাই।”

Advertisement
Advertisement
Advertisement

এভাবেই নিজের হতাশার কথা চরচাকে জানাচ্ছিলেন রাজধানীর আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য অপেক্ষারত পাঠাও চালক মাহাবুবুর রহমান।

শনিবার রাতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম গড়ে ১৬ শতাংশ বাড়িয়েছে সরকারের জ্বালানি বিভাগ। ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। পাশাপাশি আজ রোববার বিকেলে এপ্রিল মাসেই দ্বিতীয় দফায় এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে করা হয় ১৯৪০ টাকা।

মাহবুবুর রহমানের প্রশ্ন, দাম বাড়িয়েও দুর্ভোগের অবসান হলো কি? তার দৃষ্টিতে শুধু জ্বালানির দামই বেড়েছে, কিন্তু তার বিপরীতে পাম্পের লাইন ছোট হয়নি একটুও।

Advertisement
Advertisement
Advertisement

সরেজমিনের চিত্রও বলছে একই কথা। তেলের জন্য অপেক্ষমান গাড়ি ও মোটরসাইকেলের লাইনের কারণে গুরুত্বপূর্ণ সড়ক জরুল ইসলাম অ্যাভিনিউ, মিরপুর রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট। তালুকদার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. এরশাদ জানান, দাম বাড়লেও গ্রাহকরা তেল পাচ্ছেন আগের নিয়মেই। তাই গ্রাহকদের আতঙ্ক না কমলে দুর্ভোগ কমবে না কোনোভাবেই।

ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৯৪০ টাকাlpg-gas

অন্যদিকে সরকার বলছে তেলের পর্যাপ্ত মজুত আছে। কিন্তু এরপরও দাম বাড়িয়ে দেওয়া ভিন্ন বার্তা বলে মনে করছেন গ্রাহকরা। ট্রাস্ট ফিলিং স্টেশনে লাইনে দাড়ানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক বললেন, “আসলে মানুষ না, ঘাবড়ে গেছে সরকার। সেজন্য কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারছে না। দাম যদি বাড়াবেই, তাহলে এপ্রিলের শুরুতে কেন বাড়াল না। মাসের মাঝে এসে একবারে ২০ টাকা বাড়িয়ে পুরো বাজার ব্যবস্থাকেই অস্থির করে ফেলল না! আসলে সরকারের কোনো পরিকল্পনাই নেই ক্রাইসিস ম্যানেজমেন্টের।”

বেড়েছে তেলের দাম, সড়কে কমেছে বাস

আগের রাতে তেলের দাম বৃদ্ধির খবরে যারা মেজাজ হারিয়ে ঘুমোতে গেলেন, তাদের জন্য সকাল থেকেই নতুন ভোগান্তি। হঠাৎই সড়ক থেকে ‘হারিয়ে গেছে’ রাজধানীর গণপরিবহন। আজ কর্মব্যস্ত রাজধানীতে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন বাসের জন্য। কিন্তু পাবলিক বাসের যেন অঘোষিত ধর্মঘট। কোনো কারণ ছাড়াই রাজধানীর সড়কে স্বাভাবিক ছিল না বাস চলাচল।

বাস না পেয়ে অনেকেই ভিড় ঠেলে উঠছেন, আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় এমন চিত্র।

তেলের জন্য দীর্ঘ লাইনে চালকেরা। ছবি: চরচা
তেলের জন্য দীর্ঘ লাইনে চালকেরা। ছবি: চরচা

রোববার কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। সরেজমিনে কারওয়ান বাজারে দেখা যায়, অফিসগামী মানুষের দীর্ঘ সারি। নির্ধারিত সময়ের তুলনায় বাস আসছে কম। আর যেগুলো আসছে সেগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। একই চিত্র শাহবাগ ও পল্টন এলাকায়।

যাত্রীদের অভিযোগ, হঠাৎ বাসের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। শাহবাগে অপেক্ষমাণ বেসরকারি চাকরিজীবী হাসান সিকদার জানান, “আগে যেখানে ১০-১৫ মিনিটে বাস পাওয়া যেত, আজ সেখানে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

পল্টনে শিক্ষার্থী ফাহিমুর রহমান বলেন, “বাস কম, ভিড় বেশি। গতকাল রাতে তেলের দাম বাড়ল, আর আজকেই রাস্তায় বাস নেই, বিষয়টা মোটেও কাকতালীয় না।”

গার্মেন্টসকর্মী শিউলি আক্তার বলেন, “সকালে দুইটা বাস ছেড়ে দিতে হইছে ভিড়ের কারণে। পরে কষ্ট করে একটায় উঠছি। আজকে বাস অনেক কম।”

তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশ, জনমনে বাড়ছে ক্ষোভfuel

কারওয়ান বাজার এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, “একটা বাসের জন্য ৪০ মিনিট দাঁড়িয়ে ছিলাম। পরে বাধ্য হয়ে রিকশা আর সিএনজি নিয়ে গন্তব্যে যেতে হয়েছে। খরচও বেড়ে গেছে কয়েকগুণ। গতকাল তেলের দাম বেড়েছে। আজকে বাস বন্ধ রেখে একটু দুর্ভোগ তৈরি না করলে বাসের ভাড়া বাড়বে কীভাবে?”

তবে বাস ভাড়া বাড়াতে এমন কৌশলের কথা অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন জানান, তেল সংকটেই রাস্তায় নেই বাসের স্বাভাবিক চলাচল। তিনি বলেন, “আমরা সরকারকে প্রপারলি জানাচ্ছি–তেলের কারণে গাড়ি চালানো যাচ্ছে না। সিটি সার্ভিসের বাসগুলোও চরম ভোগান্তিতে আছে। অনেক চালককে ১২ থেকে ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। একদিন তেল নিয়ে চলাচল করার পর পরদিন আবার তেল পাওয়া যাচ্ছে না। ফলে নিয়মিত সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না।”

বাস এলেও তাতে দাঁড়িয়ে যাওয়ারও জায়গা ছিল না। ছবি: চরচা
বাস এলেও তাতে দাঁড়িয়ে যাওয়ারও জায়গা ছিল না। ছবি: চরচা

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিবহন নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে এ নিয়ে বৈঠক করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, লঞ্চসহ নৌপরিবহনের ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির সুপারিশও করেছে খাত সংশ্লিষ্টরা।

কৃষিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং কৃষি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, দেশে বছরে ডিজেলের মোট চাহিদা প্রায় ৪৩.৫ লাখ টন। এর মধ্যে প্রায় ২৪ শতাংশ বা ১০.৪৪ লাখ টন সরাসরি কৃষিকাজে (সেচ পাম্প, পাওয়ার টিলার ও ট্রাক্টর) ব্যবহৃত হয়। সরকার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে (প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়)। কৃষিতে ব্যবহৃত ডিজেলকে লিটারে রূপান্তর করলে এবং প্রতি লিটারে ১৫ টাকা বাড়তি দাম হিসাব করলে মোট অতিরিক্ত খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় ১,৫৬৬ কোটি টাকা! অর্থাৎ প্রতি বছর আগের তুলনায় এই দেড় হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ শুধুমাত্র ডিজেল কিনতেই ব্যয় করতে হবে, যা তাদের উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিবে। এর প্রভাব পড়বে খাদ্য মূল্যস্ফিতিতে।

এদিকে, বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে সাংবাদিকদের কাছে বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই দাম বৃদ্ধিকে তিনি ‘সামান্য’ বলেও মনে করেন। অন্যদিকে কনজুমারস অ্যাসোসিয়েশ, ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম চরচাকে বলেন, অপচয় কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার সরকারের প্রতিশ্রুতি না রাখতে পারা দুঃখজনক। এই সিদ্ধান্ত জনগণের জন্য একটা বোঝা। সরকারের সুযোগ ছিল জনগণের জন্য জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করে পুরো খাতটিকে রক্ষা করা।

বিষয়: জ্বালানিএলপি গ্যাসজ্বালানি তেলবাস ভাড়াঢাকাসরকারগ্যাসতেলবাসবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে