Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ভোট ফেব্রুয়ারির কত তারিখে?

তাসীন মল্লিক

তাসীন মল্লিক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০: ০৮
ভোট ফেব্রুয়ারির কত তারিখে?

ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে এখন গুঞ্জন চলছে। সম্ভাব্য তিনটি তারিখ নিয়ে আলোচনা চলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির ৮, ১১ এবং ১২।

Advertisement
Advertisement
Advertisement

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিলে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট ও গণভোট আয়োজনের ঘোষণা থাকতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার চরচাকে বলেন, “১১ বা ১২ তারিখ ভোট হবে। সেটা কাল তফসিলেই জানতে পারবেন।”

এদিকে ৮ তারিখের কথাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে যুক্তি হচ্ছে, ৮ ফেব্রুয়ারি রোববার। সাধারণত রোববার বা বৃহস্পতিবার সংসদ নির্বাচন আয়োজনের রীতি হিসেবে পালন করে আসছে ইসি।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, প্রচারের উদ্দেশে আজ বিকেল ৪ টায় সিইসির ভাষণ রেকর্ড করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার।

ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।

ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নানা দাবি তুলে ধরেছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সবার জন্য সমান সুযোগ চেয়ে আসছে তারা। দলগুলোর তাদের প্রার্থী তালিকা এরইমধ্যে প্রকাশ শুরু করেছে। তফসিলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই প্রার্থীরা নিজ এলাকায় প্রচারে সরব এখন।

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অর্ধশতাধিক দল এবার ভোটে অংশ নিতে পারছে। জামায়াত ইসলামপন্থি দলগুলোকে নিয়ে আটটি দলের একটি জোট গঠন করেছে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ২০ দলের একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। এই জোটের নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

বামপন্থীরা গঠন করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কীভাবে নির্বাচন করবে সে বিষয়ে এখনো কিছু বলেনি।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়election office

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় এবার ভোটের বাইরে থাকতে হচ্ছে তাদের। এর আগে ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ সংসদ নির্বাচন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচন বর্জন করেছিল দলটি।

তফসিল থেকে ভোটের দিন পর্যন্ত প্রায় দুই মাস বা ৬০ দিন ব্যবধান রাখা হবে বলে এরইমধ্যে ইসি।

সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার শেষ দিন, বাছাই, প্রত্যাহারের শেষ সময় আগের চেয়ে তুলনামুলক বাড়তে পারে।

দুই ভোটের তফসিল

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ (সংবিধান সংশোধন) বাস্তবায়নে গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দুই ভোট আয়োজনে ঘোষিত তফসিলে ভোটে দেশবাসীকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে বার বার সুষ্ঠু নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসা সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সিইসির ভাষণ রেকর্ডের সময় উপস্থিত নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা চরচাকে জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং ২৪’র গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু হতে পারে সিইসির। ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাতে পারেন তিনি। গত তিনটি সংসদ নির্বাচনের অনিয়ম ও অগণতান্ত্রিক ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেন ঘটে তার আহ্বান জানিয়ে সিইসি শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহায়তাও চাইতে পারবেন।

ভোটের রাজনীতি: কেউ চায় বড় জোট, কারও ইচ্ছা কিংমেকিংpolitical alliance

সংসদীয় সীমানা: নতুন গেজেট অথবা সমন্বয়

ভোট আয়োজনের আগে বাগেরহাট জেলার একটি আসন কমিয়ে, বিপরীতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছিল ইসি। তফসিল ঘোষণার একদিন আগে আজ বুধবার ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছেন আদালত। ফলে হাইকোর্টের রায় অনুযায়ী বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল থাকছে।

কোর্টের আদেশ হাতে না পাওয়ায় গত ৪ সেপ্টেম্বর জারি করা গেজেটের ভিত্তিতেই আগামীকাল তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি জানান, হাইকোর্টের রায় অনুসারে সংসদীয় সীমানার গেজেট নতুন করে অথবা সংশোধন করে প্রকাশের সুযোগ রয়েছে।

হাইকোর্টের আদেশের বিষয়ে ইসির পদক্ষেপ কী হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ চরচাকে বলেন, “গেজেট সংশোধন করতে হবে। বর্তমান গেজেটে আগামীকাল তফসিল হয়ে যাচ্ছে।”

বিষয়: ভোটনির্বাচনতফসিলগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে