Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

এনসিপি নেতাকে গুলি, নেপথ্যে কি মাদক?

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৬: ১২
এনসিপি নেতাকে গুলি, নেপথ্যে কি মাদক?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক-সংশ্লিষ্ট বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক এবং গুলির খোসাকে আলামত হিসেবে ধরে নিয়ে এমন ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement

এনসিপি নেতা মোতালেব শিকদার শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। আজ সোমবার দপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় গুলিবিদ্ধ হন তিনি।

বুলেটের আঘাতে মোতালেবের কানের পাশের চামড়া এফোঁড়-ওফোঁড় হয়ে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

র‍্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে জানান, দুপুরে একটি বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা। সে বাসাটি এক তরুণী ১ মাস আগে ভাড়া নেন। এ বাসায় নিয়মিত যাতাযাত করতেন এনসিপি নেতা মোতালেব। হামলার পর রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই ওই বাসা থেকে বেরিয়ে আসেন। পরে আশপাশের মানুষ তাকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে ঘটনার পর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদের পাশের ওই বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখানে ইয়াবা সেবনের আলামত মিলেছে। বাসাটি থেকে উদ্ধার হয় বেশ কয়েক পিস ইয়াবাসহ অন্যান্য মাদক। সেখান থেকে একটি বুলেটের খোসাও উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই যুবক-যুবতী বাসাটি ভাড়া নেন। ঘটনার পরপরই তারা দুজন বাসা তালাবদ্ধ করে পালিয়ে যান। এ বাসায় এনসিপি নেতা মোতালেব কেন নিয়মিত যাতায়াত করতেন, সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

মোতালেবের ওপর হামলার সঙ্গে মাদক ও নারী-সংশ্লিষ্ট বিষয়ের যোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চরচাকে বলেন, “হামলার শিকার এনসিপি নেতা এখন আশঙ্কামুক্ত। যে বাসায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বাসায় অভিযান চালিয়ে নানা ধরনের মাদক সেবনের আলামত মিলেছে। গুলির খোসাও উদ্ধার হয়েছে। এমন একটি জায়গায় এই এনসিপি নেতা কেন নিয়মিত যাতায়াত করতেন, সেটা অনুসন্ধান করা হচ্ছে। এই বাসায় যে দুই নারী-পুরুষ থাকতেন, তারা পলাতক। তাদের ধরার চেষ্টাও অব্যাহত আছে।”

বিষয়: মাদকজাতীয় নাগরিক পার্টিখুলনাগুলিবিদ্ধএনসিপিপুলিশজেলার খবররাজনীতিগুলি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে