Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ডিমের বাজারে অস্থিরতা: উৎপাদন সংকট, নাকি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ

আরমান হোসেন মুরাদ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৪: ০২
ডিমের বাজারে অস্থিরতা: উৎপাদন সংকট, নাকি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ

এক সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের ডিমের দাম বেড়েছে। কাওরান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা, অভিযোগ।

Advertisement
Advertisement
Advertisement

ব্যবসায়ীদের একাংশ বলছেন, ডিমের সরবরাহ কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি এই মূল্যবৃদ্ধির মূল কারণ। অন্যদিকে ভোক্তা অধিকার ও পোল্ট্রি খাতসংশ্লিষ্ট সংগঠনগুলো অভিযোগ-বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ও বড় করপোরেট কোম্পানির কৃত্রিম সংকট তৈরির কারণেই দাম বেড়েছে।

কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী ফিরোজ আলমের ভাষ্য, খামার থেকে আগের তুলনায় কম ডিম আসছে। কয়েক মাস ধরে কম দামে ডিম বিক্রি করতে গিয়ে অনেক ছোট খামারি লোকসানে পড়ে খামার বন্ধ করে দিয়েছেন, অনেকেই উৎপাদন কমিয়ে দিয়েছেন। এর প্রভাব এখন বাজারে পড়ছে।

ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত গরম, ঝড়-বৃষ্টি এবং মুরগির রোগব্যাধির কারণেও উৎপাদন কমেছে। পাশাপাশি মুরগির খাদ্য ও ওষুধের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে, যা ক্ষুদ্র খামারিদের জন্য টিকে থাকা কঠিন করে তুলেছে।

Advertisement
Advertisement
Advertisement

egg-market_01

পাইকারি ব্যবসায়ী হারুন রশীদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ ডিম সরবরাহের কারণে বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। তার দাবি, প্রতিদিন প্রায় ৫০ লাখ ডিম স্কুলে যাচ্ছে। এছাড়া মাছ, মাংস ও সবজির দাম বাড়ায় নিম্নআয়ের মানুষ তুলনামূলক সস্তা আমিষ হিসেবে ডিমের দিকে ঝুঁকছেন, ফলে চাহিদা আরও বেড়েছে।

তবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার চরচাকে বলেন, দেশে ডিমের উৎপাদনে কোনো ঘাটতি নেই। দেশে দৈনিক ডিমের চাহিদা প্রায় চার কোটি। উৎপাদন হয় চার থেকে সাড়ে চার কোটি পিস পর্যন্ত।

সুমন হাওলাদার বলেন, গত সাত মাস ধরে প্রান্তিক খামারিরা প্রতি ডিম ৬ থেকে ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন, অথচ উৎপাদন খরচ ছিল ১০ টাকা বা তার বেশি। ফলে প্রতিটি ডিমে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। এই দীর্ঘমেয়াদি লোকসানের কারণে বহু ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করে দেন।

অভিযোগ করে সুমন হাওলাদার বলেন, তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও কয়েকটি বড় করপোরেট কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে কম দামে ডিম কিনে মজুত করেছে এবং এখন উচ্চ দামে বাজারে ছাড়ছে। বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে প্রকৃত কারণ উৎপাদন সংকট নয়, বরং বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি করা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়লেও তার প্রভাব ডিমপ্রতি ১৫ থেকে ২০ পয়সার বেশি হওয়ার কথা নয়। তার মতে, বাজারে বড় সিন্ডিকেটের প্রভাবই মূল সমস্যা।

কে হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব?photo-collage.png

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইনও একই অভিযোগ তুলে বলেন, বড় করপোরেট খামারগুলো ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে বাজারে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে। তার ভাষায়, বিদ্যুৎ বা লোডশেডিং নয়, বরং বাজার নিয়ন্ত্রণের কারণেই ডিমের দাম বাড়ছে।

বর্তমানে দেশের প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি খামারিরা টিকে থাকতে না পারলে পুরো বাজার কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

বিপিএ সতর্ক করে বলছে, যদি দেশের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখা না যায় তাহলে ভবিষ্যতে পুরো পোল্ট্রি খাত কয়েকটি করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে। তখন বাজারে প্রতিযোগিতা থাকবে না এবং একটি ডিমের দাম ভবিষ্যতে ২০ টাকায় পৌঁছানো অসম্ভব নয়।

পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও করপোরেট কোম্পানিগুলোর বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম তদন্ত করতে হবে। ডিম ও মুরগির বাজারে সিন্ডিকেট এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। উৎপাদক খামারিদের অংশগ্রহণে স্বচ্ছ মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করতে হবে। ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। প্রান্তিক খামারিদের সহজ শর্তে ঋণ ভর্তুকি ও প্রণোদনা দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখতে বিশেষ সহায়তা প্যাকেজ দিতে হবে।

বিষয়: বাজারে অস্থিরতাঅর্থনীতিবাজারদরবাজারডিম
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে