Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

নির্বাচন ভাবনা: জনরায়ের বার্তা ও আগামীর রাজনৈতিক সমীকরণ

হোসাইন মোহাম্মদ তালিবুল ইসলাম

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
নির্বাচন ভাবনা: জনরায়ের বার্তা ও আগামীর রাজনৈতিক সমীকরণ

বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর ভূমিকা উল্লেখযোগ্য। সর্বোপরি, গণতন্ত্রকামী জনগণের সচেতন অংশগ্রহণ এই নির্বাচনকে অর্থবহ করে তুলেছে।

Advertisement
Advertisement
Advertisement

ভোটারদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল অবাধ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা। এবারের নির্বাচনে সহিংসতা তুলনামূলকভাবে কম হওয়া এবং ভোটকেন্দ্রে উপস্থিতির হার সন্তোষজনক থাকা জনআস্থার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে।

চট্টগ্রাম ও কক্সবাজার: আঞ্চলিক ফলাফলের রাজনৈতিক তাৎপর্য

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম অঞ্চল ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে চট্টগ্রাম-১৬ আসনে দলীয় বিদ্রোহী প্রার্থীর কারণে পরাজয় রাজনৈতিক ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতির ইঙ্গিত দেয়। এ ধরনের বিভক্তি ভবিষ্যতে দলীয় কৌশলের পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে আনবে।

অন্যদিকে, চট্টগ্রাম-১৪ আসনে বিজয়কে অনেকেই “অভূতপূর্ব সাফল্য” হিসেবে দেখছেন। যদিও অর্থের প্রভাব নিয়ে জনমুখে আলোচনা রয়েছে, তবুও সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচনী ব্যবস্থাপনার দিক থেকে এটি একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।

চট্টগ্রাম-১৫ আসন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় নেতৃত্বে পরিবর্তন, তরুণ ও শিক্ষিত প্রার্থীদের সামনে আনা এবং তৃণমূলভিত্তিক সাংগঠনিক পুনর্গঠন—এই ৩টি উপাদান ভবিষ্যতে এ আসনে রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষ করে লোহাগাড়া থেকে প্রার্থী মনোনয়ন দলীয় কৌশলের একটি চমকপ্রদ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

কক্সবাজার-৪ আসনে জয় সত্ত্বেও মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না হলে রাজনৈতিক সমর্থন ধরে রাখা কঠিন হবে। জননিরাপত্তা ও সামাজিক ইস্যু এখন ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ

সাতক্ষীরা ও উত্তরবঙ্গ: জামায়াতের উত্থান

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের শক্ত অবস্থান এবং উত্তরবঙ্গে তাদের ক্রমবর্ধমান প্রভাব একটি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। বিশেষ করে তরুণ ও অনলাইনভিত্তিক প্রজন্মকে সংগঠিত করতে দলটির কার্যকর ডিজিটাল উপস্থিতি লক্ষণীয়। ভবিষ্যতের সিটি করপোরেশন নির্বাচনেও এই প্রভাব দৃশ্যমান হতে পারে।

জামায়াত নিজেকে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের দল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে—যা ভোটারদের একাংশের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

এনসিপি: প্রত্যাশা ও সংশয়ের দ্বৈত বাস্তবতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বল্প সময়ের মধ্যে জনআলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তাদের প্রতি মানুষের আবেগ ও সমর্থন স্পষ্ট। তবে আন্দোলন-পরবর্তী সাংগঠনিক অবস্থান ও কিছু সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্নও তৈরি হয়েছে। অনেকেই চেয়েছিলেন দলটি একটি সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা নিয়ে এগিয়ে যাক।


বিএনপি: জনপ্রিয়তার চ্যালেঞ্জ ও দায়িত্ব

বিএনপির রাজনৈতিক পুঁজি মূলত মুক্তিযুদ্ধের ব্যাখ্যা, জুলাই চেতনা, শহীদ জিয়াউর রহমানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সমর্থন এবং তারেক রহমানের পরিবর্তিত ও কৌশলী রাজনৈতিক উপস্থিতির ওপর নির্ভরশীল। তবে জনপ্রিয়তা ধরে রাখতে হলে দৃশ্যমান উন্নয়ন, দুর্নীতিবিরোধী অবস্থান এবং সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আকাশচুম্বী প্রত্যাশা দ্রুতই হতাশায় রূপ নিতে পারে।


আগামীর বার্তা

এই নির্বাচন কেবল আসনসংখ্যার হিসাব নয়; এটি ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনারও ইঙ্গিত। তরুণ প্রজন্ম, ডিজিটাল রাজনীতি এবং সুশাসনের প্রশ্ন এখন নির্বাচনের কেন্দ্রবিন্দু। সরকার ও বিরোধী দল উভয়ের জন্যই এটি আত্মসমালোচনা ও নীতিগত পুনর্গঠনের সময়।

গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণ একটি স্থিতিশীল, স্বচ্ছ ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হবে পারস্পরিক সহনশীলতা, নীতিনিষ্ঠ প্রতিযোগিতা এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা।

বাংলাদেশ হোক গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং বিশ্বদরবারে মর্যাদাশীল একটি রাষ্ট্র।

মতামত লেখকের নিজস্ব)

হোসাইন মোহাম্মদ তালিবুল ইসলাম: সদস্য-পুনাৰ ডিসিপ্লিনারি কমিটি, প্রতিষ্ঠাতা সদস্য-জার্মান প্রবাসে, এমডিআই, অটোনোমাস ড্রাইভিং এক্সপার্ট, জার্মানভিঠিক এআই স্টার্টআপ সিটিও। মিউনিখ, জার্মানি

বিষয়: নির্বাচনমুক্ত মতমুক্ত আলোচনাজামায়াতে ইসলামীবিএনপিজাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংলাপ
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।