Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যাচাই করছে হামাস: যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ১৬: ৩৮
নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যাচাই করছে হামাস: যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, প্রস্তাবে তাদের দাবিগুলো পূরণ না হলেও তারা এটি খতিয়ে দেখছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের পরিবারকে জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের উপস্থাপিত চুক্তিতে সম্মতি দিয়েছে। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইসরায়েল এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, চুক্তিতে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতি ও গাজায় মানবিক ত্রাণের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে জানান, তারা প্রস্তাবটি নিয়ে আলোচনা করছেন এবং এর খুঁটিনাটি যাচাই করে দেখবেন।

তিনি আরও জানান, এই চুক্তির শর্তগুলো ইসরায়েলকে মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে এবং এতে পুরোপুরি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের দাবি অনুযায়ী ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কোনো অঙ্গীকার নেই।

এর আগেও হামাস ও ইসরায়েলের পরস্পর বিরোধিতার কারণে একাধিকবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা ভেস্তে গেছে।

এ বছরের মার্চে দুই মাসের বিরতির পর নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হতে না পারায় নতুন করে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল।

ইসরায়েলের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ ও এই সংগঠন যেন আর কখনো সামরিক বা প্রশাসনিক সক্ষমতা অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, যুদ্ধ বন্ধের অঙ্গীকার দেওয়ার আগেই গাজায় আটক বাকি ৫৮ জিম্মিকে ফিরিয়ে দিতে হবে—এটাও ইসরায়েলের অন্যতম দাবি।

তবে হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়নি এবং বলেছে, ইসরায়েলকে গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করতে হবে।

বুধবার উইটকফ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন খুব শিগগির ইসরায়েল-হামাসের কাছে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন শর্তসম্বলিত একটি চুক্তিপত্র পাঠাবে।

উইটকফ সে সময় বলেন, 'দীর্ঘমেয়াদী সমাধান, সাময়িক যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণভাবে ওই সংঘাত নিরসনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আমি ইতিবাচক ও আশাবাদী।'

সম্প্রতি গাজায় নির্বিচার গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল।

সাধারণত ইউরোপের যেসব দেশ প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনায় করত না তারাও যুদ্ধ বন্ধ ও ত্রাণ উদ্যোগ বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়। সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো অব্যাহত আছে। ইসরায়েলের চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগ নারী ও শিশু।

বিষয়: যুদ্ধবিরতিযুদ্ধবেনিয়ামিন নেতানিয়াহুযুক্তরাষ্ট্রহামাসফিলিস্তিনগাজা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।