Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৪: ০৩
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজায় গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নিহত হয়েছে আরও ৩৩ জন, আহত আরও শতাধিক। সব মিলিয়ে বৃহস্পতিবার ভোরের হামলার পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন নিহত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গাজা ভূখন্ডের তুফাহ এলাকার ৩টি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের ২৯ জনই দার আল-আকরাম নামের একটি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থী। এই ২৯ জনের ১৮ জনই শিশু। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলটিতে আঘাত হানে অন্তত ৪টি ক্ষেপণাস্ত্র।

আরেকটি সূত্র বলছে, একই এলাকায় অবস্থিত ফাহ্দ স্কুলেও ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ছাড়া, তুফাহ এলাকার শাবান আল-রাইয়াস স্কুলেও হামলা চালানো হয়েছে, তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

এত বেসামরিক হতাহতের পক্ষে ইসরায়েলি বাহিনীর সাফাই—তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের একটি কমান্ড সেন্টার। সেখান থেকেই হামলা পরিকল্পনা ও পরিচালনার করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, দার আল-আরকাম স্কুলে হামলার চিত্র ভয়াবহ। তিনি বলেন, ‘কিছু কিছু ভিডিও ফুটেজ এতটাই বীভৎস যে তা গণমাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। নিহতদের বেশির ভাগই ঘটনাস্থলেই নিহত হয়েছে, কেউ কেউ হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারিয়েছে’।

তিনি আরও বলেন, ‘ইসরায়েল বারবার নিজেদের নিরাপদ ঘোষিত এলাকা হামলা চালিয়ে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইসরায়েল ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ মোটেই নিরাপদ নয়।’

গাজার জরুরি উদ্ধারকর্মীদের এক মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। নারী ও শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।’

গাজার স্বাস্থ্য বিভাগের একটি সূত্র আল-জাজিরার জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা ভূখন্ডে অন্তত ১১২ জন নিহত হয়েছে, যার মধ্যে ৭১ জন গাজা সিটি এবং বাকিরা খান ইউনিসের বাসিন্দা। গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ২১টি মরদেহ নেওয়া হয়, যার মধ্যে ৭টিই ছিল শিশুর।

খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া ১৪ জন নিহতের মধ্যে ৯ জন একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ৫ শিশু ও ৪ নারী ছিল। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে আরও ১৯টি মরদেহ নেওয়া হয়, যাদের মধ্যে ৫ জন ১ থেকে ৭ বছর বয়সী শিশু এবং একজন গর্ভবতী নারী ছিল।

সরকারি জনসংযোগ অফিস সতর্ক করেছে যে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও যানবাহন না থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, স্বাস্থ্যসেবা ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। ইসরায়েল গাজার ওপর এক মাসের সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ নিষিদ্ধ থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বিষয়: ইসরায়েলি হামলাআহতমধ্যপ্রাচ্যহামাসফিলিস্তিননিহতগাজা
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।