
যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ
নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে দক্ষিণ টাওয়ারে হামলা, পেন্টাগনে বিমান আঘাত এবং ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়গুলোতেও নীরবতা পালন করা হয়।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ূম। দোয়া মাহফিলের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক সামসুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর মনির আহমেদ ও সদস্য সচিব সেলিম হারুন বক্তব্য দেন।
তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও চট্টগ্রামের ঐতিহ্যকে প্রবাসে বুকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল ও মেজবানে অংশ নিয়ে আয়োজনকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
আয়োজকেরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০১২ সাল থেকে এ মেজবান আয়োজন করা হচ্ছে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকেই এ আয়োজনে অংশগ্রহণ করেন। প্রথম দিকে ৪০০–৫০০ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয় বলে জানান তারা।
ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা প্রত্যাশা করেন তারা।

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ
নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে দক্ষিণ টাওয়ারে হামলা, পেন্টাগনে বিমান আঘাত এবং ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়গুলোতেও নীরবতা পালন করা হয়।

মিশিগানে লেবার ডে ফেস্টিভালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ
লেবার ডে ফেস্টিভ্যালের মাধ্যমে হ্যামট্রাম্যাকের বহুজাতিক সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন ফুটে ওঠে, তেমনি প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশাত্মবোধের পরিচয় তুলে ধরার সুযোগ পান।

নিউইয়র্কে মঞ্চস্থ হলো বাংলা নাটক
প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উপস্থিতির মাধ্যমে প্রবাসের ব্যস্ত জীবন ও নানা প্রতিকূলতার মাঝেও বাংলা নাট্যচর্চার প্রতি তাদের গভীর টান ও নিষ্ঠা আবারও উজ্জ্বল হয়ে ওঠে নিউইয়র্কের মঞ্চে।

লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।