
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী রিয়াদে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় রাষ্ট্রদূত সৌদি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সৌদি আরবের মন্ত্রীও বাংলাদেশের প্রতি তাঁর দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে জানান, সৌদি যুবরাজও বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।
সৌদি মন্ত্রী দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়ে রাষ্ট্রদূতকে সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাধা ও সুযোগসমূহ চিহ্নিত করতে নির্দেশনা দেন।
সামুদ্রিক ও কৃষিজাত পণ্য খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিংয়ের একটি কপি বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
মন্ত্রী উদ্যোগটির প্রশংসা করে জানান, তার মন্ত্রণালয় এটি বিশদভাবে বিশ্লেষণ করবে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কীভাবে এটি বাস্তবায়ন করা যায় তা নিয়ে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে পারে বলে মতামত দেন।
মন্ত্রী রাষ্ট্রদূতকে সৌদি বিজনেস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার এবং বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ ও চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করতে অনুরোধ করেন।
তিনি বাংলাদেশের যেকোনো অর্থনৈতিক বা বাণিজ্যসংক্রান্ত সমস্যার সমাধানে তার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগ উন্মোচনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে।
বৈঠকে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এস এম নাজমুল হাসান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।