বাণিজ্যমন্ত্রী

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা

চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী
গত তিন বছরে দেশে চার শ’র বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে ফলক উন্মোচন করা হয়।

বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ-ভারত দুই দেশ সমতার ভিত্তিতে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে কেউ বড়-ছোট না।

স্থায়ীভাবে গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি

জ্বালানি সংকট কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
দেশে চলমান জ্বালানি ঘাটতি মেটানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সরকারের কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ প্রক্রিয়ায় সাধারণ জীবনযাত্রায় কিছুটা সাময়িক বিঘ্ন ঘটলেও তা মেনে নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে জ্বালানি

বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য দ. কোরিয়ার বাজারে শুল্ক সুবিধা পাবে
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিল বাংলাদেশ-মিয়ানমার
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নৌ যোগাযোগ জোরদার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ও ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো।

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অনান্য অতিথিরা।

স্বাস্থ্য-শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী
সীমিত সম্পদের দেশ হিসেবে বরাদ্দকৃত প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষতা, সমন্বয় ও সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য খাতের বিনিয়োগের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী
চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য বিপুল গতি লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।

শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি
ডিসির প্রত্যাহার হওয়ার প্রজ্ঞাপন জারির পরদিন সোমবার সারওয়ার আলম মাজারে যান। বেলা দুইটার দিকে তার নির্দেশনায় দানবাক্স ও সিলগালা করা ডেগগুলো খোলা হয়। টাকা গণনা শেষে সন্ধ্যায় জানানো হয়, আটটি ডেগ ও দানবাক্সে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা নগদ পাওয়া গেছে। এ ছাড়া ৭ আনা স্বর্ণালংকার ও ১০ সৌদি রিয়াল মিলেছে।

কোরবানির চামড়ার দাম ২ টাকা বাড়াল সরকার
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিটি উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতিতে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি।

৩ খাতে ইতালির বিনিয়োগের বড় সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “ইতালি ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। আমরা তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।”

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘সীমিত’: বাণিজ্যমন্ত্রী
জ্বালানির দাম বৃদ্ধি প্রথম দৃষ্টিতে বড় মনে হলেও মূল্যস্ফীতির ওপর এর সরাসরি প্রভাব ততটা নয়, যতটা সাধারণভাবে ধারণা করা হয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ঈদের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ শুরু করবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মধ্যে সামঞ্জস্য রাখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে। ঈদের পর এই কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।

আমেরিকার সঙ্গে চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে: বাণিজ্যমন্ত্রী
গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।



